| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৩ ২২:৫০:৫৪
আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চলমান বিশ্বকাপে সাকিব-লিটনের যাত্রা সুখকর না হলেও প্রোটিয়াদের বিপক্ষে শেষ চারের দিকে তাকানোর পরিসংখ্যানে বেশ এগিয়ে টাইগাররা। মঙ্গলবার (২৪ অক্টোবর) পাওয়ার হাউস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ চারটি ওডিআইয়ের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সেই সমীকরণ থেকে অনুপ্রেরণা নিতে পারে সাকিবের দল। ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ৪ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে৷ বাংলাদেশ গত বিশ্বকাপে এবং তারপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছিল৷

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের পর গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। অর্থাৎ দুই দলের মধ্যে শেষ চার ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা ৩-১ ব্যবধানে এগিয়ে আছে, যা ম্যাচের আগে বাংলাদেশ দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...