| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত মিস করবে তারকা প্লেয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২০ ১৫:৩৬:৪১
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত মিস করবে তারকা প্লেয়ার

ইনজুরির কারণে রবিবার নিউজিল্যান্ড ম্যাচে হার্দিক পান্ডিয়াকে নেই ভারতের। দলের সঙ্গে পরের ম্যাচের ভেন্যু ধর্মশালায় যাচ্ছেন না পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, 'বাংলাদেশের বিপক্ষে বোলিং করতে গিয়ে বাম গোড়ালিতে চোট পেয়েছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারকে স্ক্যানের জন্য নেওয়া হয়েছিল, বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে। ২০ অক্টোবর দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছেন না তিনি। ইংল্যান্ড ম্যাচের আগে লখনউতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, 'হার্দিক বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন। তার গোড়ালিতে খুব একটা সমস্যা ছিল না। ইনজেকশনে তার চোট সেরে যাবে।'

গতকাল ম্যাচের অষ্টম ওভারে বোলিং করতে গিয়ে চোট পান পান্ডিয়া। পা দিয়ে লিটনের শট আটকাতে গিয়ে চোট পান তিনি। ঠিকমতো পা রাখতে পারছিলেন না। পায়ে বেশ কিছু টেপ লাগাতে হয়েছে। আবার বোলিং করতে গেলেও শেষ পর্যন্ত আর পারেননি। তাকে উঠতে হলো। তবে পান্ডিয়ার চোট ভারতের জন্য বড় ধাক্কা ছিল না।

পান্ডিয়ার অসমাপ্ত ওভারে এসেছেন বিরাট কোহলি। তিনি ২০১৭ সালে ওডিআইতে শেষ বল করেছিলেন। তিনি ৩ বলে ২ রান দিয়েছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...