| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

২৫ ওভার শেষে দেখে নিন বাংলাদেশের সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৯ ১৬:৩০:২৯
২৫ ওভার শেষে দেখে নিন বাংলাদেশের সর্বশেষ স্কোর

সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তাঁর জায়গায় এসেছেন হাসান মাহমুদ। অপরিবর্তিত আছে ভারত একাদশ। পরের শটটি হয়ত এখনকার মধ্যে সবচেয়ে সেরা। এবার ক্রিজেই ছিলেন। ফুললেংথ থেকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা।

লেংথ থেকে যখন কাজ হচ্ছে না, শর্ট লেংথে করেছিলেন যশপ্রীত বুমরা। হুক করে ইনিংসের প্রথম ছক্কাটি তাতে মেরেছেন তানজিদ। পরের ওভারে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মোহাম্মদ সিরাজকে কাভারের ওপর দিয়ে তুলে মেরেছেন আরেকটি চার। সেখানেই শেষ নয়। এরপর আবার ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারা চারটি স্ট্রেইট ড্রাইভে। তানজিদ আক্রমণাত্মক। ইতিবাচক শুরু বাংলাদেশের।

নবম ওভারে শার্দুল ঠাকুর। ব্যাক অব আ লেংথ থেকে ওঠা বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এ পিচে ব্যাটিংটা উপভোগ করছেন তানজিদ। ওই ছক্কায় ৫০ পেরিয়ে গেছে বাংলাদেশ। ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অনের ওপর আরেকটি চার। এবারও ব্যাক অব আ লেংথেই ছিল। তবে পেসারদের বিপক্ষে নিয়মিতই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছেন তানজিদ ও লিটন। সেটিই শেষ নয়।

কুলদীপ যাদবকে সুইপের চেষ্টা করেছিলেন। তবে ফ্ল্যাট বলটির লাইন মিস করে গেছেন পুরোপুরি। ৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ, রিভিউও করেননি। সেটি করলে লাভও হতো না। ভারত পেয়েছে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি। শান্ত ১৭ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ আউট হন দলীয় ১১০ রানের মাথায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ বাংলাদেশ ২৫ ওভার শেষ ২ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেন।

সর্বশেষ ক্রিজে ছিলেন লিটন ৭৪ বলে ৬৪ রান এবং হৃদয় ৩ বলে ১ রান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...