| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রথম ইনিংস শেষে বাংলাদেশি ব্যাটারদের নিয়ে যা বললেন বোল্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ১৯:০২:৪৭
প্রথম ইনিংস শেষে বাংলাদেশি ব্যাটারদের নিয়ে যা বললেন বোল্ট

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের দল ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করেছে। ম্যাচজুড়ে বেশ স্ট্রাগল করতেই দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের। বিশেষ করে ট্রেন্ট বোল্ট ও লোকি ফার্গুসনের পেস সামলাতেই হিমশিম খেয়েছেন টাইগার ব্যাটাররা।

ম্যাচে ২ উইকেট শিকার করার মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এদিন ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বোল্ট। প্রথম ইনিংস শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী এই পেসার, ‘এমন এক মাইলফলকে পৌঁছাতে পেরে ভালো লাগছে। বাংলাদেশের এই লক্ষ্য আমরা পার হতে পারব বলে বিশ্বাস করি।’

বাংলাদেশ দলের হয়ে এদিনও ব্যর্থ হয়েছেন ওপেনাররা। শুরুতে লিটন দাসকে ফেরান বোল্ট, এরপর কিছুটা থিতু হয়েও তানজিদ তামিম ফিরেন ফার্গুসনের বলে। মাঝের সময়ে মুশফিকুর রহিমের ৬৬ রান এবং সাকিবের ৪০ রানে বড় সংগ্রহের আভাস দিলেও পরে দ্রুত উইকেট হারালে চাপে পড়ে যায় টাইগাররা।

তবে শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানে ভর করে ২৪৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ দল। যে কারণে টাইগার ব্যাটারদের প্রশংসা করেছেন বোল্ট। জানিয়েছেন, ‘খুব ভালো উইকেট ছিল, আমি মনে করি বাংলাদেশি ব্যাটাররা খুব ভালো করেছে। অনেক পরিশ্রমই করেছে বলা চলে। ফ্লাডলাইটের নিচে আশা করি উইকেটের লাইন আরও ভালো থাকবে।’

টাইগার বিপক্ষে ম্যাচে কিউই পেসারকে তিন ধরনের বোলিং মুভমেন্ট করাতে দেখা গেছে। এই বিষয়ে বোল্ট বলেন, ‘এটি (দুইশ উইকেট পাওয়া) দারুণ ব্যাপার। বাংলাদেশকে সহজলভ্য রানে আটকে রাখা গেছে, আশা করি আমরা এটি চেজ করতে পারব। এক বছরেরও বেশি সময় ধরে আমি ওয়ানডে ফর‌ম্যাটে খেলা উপভোগ করছি। বিশ্বকাপে দলের হয়ে খেলা ও অবদান রাখতে পেরে আমি খুশি। আড়াই বছরের চেষ্টায় ‘‘নাকল বল’’ করায় অভ্যস্ত হয়েছি। বিশ্ব ক্রিকেট যেভাবে আগাচ্ছে, এখানে অবশ্যই আপনাকে এরকম অভাবনীয় কিছু কৌশল রপ্ত করতে জানতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...