| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হাশমত-ওমরের ফিফটিতে আকাশে উড়ছে আফগানরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১১ ১৭:২৩:৪০
হাশমত-ওমরের ফিফটিতে আকাশে উড়ছে আফগানরা

আফগানিস্তান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে। যেখানে স্বাগতিক দলের বিপক্ষে দারুণ শুরু করেছে আফগানরা। হাসমতুল্লাহ ও ওমরজাইয়ের দুটি অর্ধশতক দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। দলের পক্ষে ইনিংস ওপেন করেন ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ।

উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন ইব্রাহিম ও গুরবাজ। ২২ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে ইব্রাহিম ফিরে গেলে জুটি ভেঙে যায়। কিছু সময় পর গুরবাজও হেরে যান হার্দিক পান্ডিয়ার কাছে। তিনি করেন ২১ রান।

১৬ রান করা রহমত শাহ গুরবাজের বিদায়ের পরপরই ফিরে যান। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি দলটি। হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ উমরজাইয়ের ব্যাটিংয়ে আফগানরা দ্রুত এগিয়ে যেতে থাকে।

২৪ ওভারেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। উমরজাই দুর্দান্ত শটে ৬২ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এরপরই ফিফটির দেখা পান শাহিদি। ৫৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আফগান অধিনায়ক।

খবর লেখা পর্যন্ত আফগানিস্তানের মোট স্কোর ৩৬.২ ওভারে চার উইকেটে ১৯৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...