| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যে বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ০৭ ১৪:৪৩:৪৫
যে বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে বিস্ফোরণ ঘটাচ্ছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানেরও দিন ভালো যাচ্ছে। আফগানিস্তানের এখন পর্যন্ত যে ছয়টি উইকেট পড়েছে তার মধ্যে তিনটিই দখল করেছেন সাকিব। ধারাভাষ্য কক্ষে নাসের হুসেন যেভাবে বলছিলেন যে, সাকিবকে তার পঞ্চম বিশ্বকাপ খেলতে মাঠে নেমে রোমাঞ্চিত দেখাচ্ছিল।

এদিকে মাঠের বাইরেও সাকিবের জন্য রয়েছে সুখবর। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্স গত আসরের মতো দলে আইকন ক্রিকেটার হিসেবে টাইগার অধিনায়ককে দলে নিয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিবের সঙ্গে চুক্তি করেন তিনি। গত আসরেও দলের আইকন ক্রিকেটার ছিলেন সাকিব। দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

সাকিব ছাড়াও বেঙ্গল টাইগার্সের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান ফাস্ট বোলার মাথিশা পাথিরানা এবং সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা। আবুধাবি লিগের এবারের আসরে শিরোপার জন্য লড়বে ৬টি দল। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বেঙ্গল টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

এদিকে সাকিবের ঘূর্ণি আফগানিস্তানকে বিপাকে ফেলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানরা সব কটি উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে। তবে ব্যাটিংয়ে দারুণ শুরু করেছিল দলটি। ফাস্ট বোলাররা সুবিধা নিতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণ শুরু করে বাংলাদেশ। বল হাতে নেন সাকিব। কিন্তু বিশেষ কিছু করতে পারেননি। বোলিং করতে এসে প্রথম ওভারেই চার মারেন তিনি।

তবে পরের ওভারেই সঠিক জবাব দেন সাকিব। দ্বিতীয় বলেই উইকেট পান তিনি। স্লগ সুইপ করতে গিয়ে ইব্রাহিম বাঁ-হাতি স্পিনারের বলের প্রান্ত নিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দেন। এরপর আরও দুটি উইকেট নেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...