| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোন খেলোয়াড়ের দাম কত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ২২ ১১:৪৫:১৫
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কোন খেলোয়াড়ের দাম কত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকুর রহিমের। তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা।

আসন্ন আসরকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে।এবারের প্লেয়ার্স ড্রাফটে একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ' ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম।

'বি' ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা।

'সি' ক্যাটেগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা।

'ডি' ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ।

সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন 'ই' ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে 'ই' ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা।

'এফ' ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন 'জি' ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার৷ এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...