যে কারণে অনিশ্চয়তায় লিটন
জ্বরের কারণে এশিয়া কাপের মিশনে দলের সঙ্গে দেশ ছাড়া হয়নি লিটন কুমার দাসের। আশা করা হচ্ছিলো সোমবার (২৮ আগস্ট) দেশ ছাড়বেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটি হচ্ছে না।
এশিয়া কাপের পর্দা ওঠার দুদিন আগেও জ্বর থেকে সেরে ওঠেননি লিটন। যে কারণে সোমবারও এশিয়া কাপের মিশনে দলের সঙ্গে যোগ দিতে পারেননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।
একইসঙ্গে এশিয়া কাপের গ্রুপ পর্বে লিটনের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পুরো বিষয়টিই নির্ভর করছে তারকা এই ক্রিকেটারের শারীরিক অবস্থার ওপর।
সোমবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘আজকে (সোমবার) সকালেও ওর জ্বর ছিল। এখনও ওর জ্বর আছে। ডে বাই ডে দেখবো আমরা। যখনই সে ভালো হয় চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘আসলে এখনকার জ্বর তো একেকজনের ওপর একেকভাবে প্রভাব ফেলে। জ্বরের পর দুর্বলতা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আমরা ডে বাই ডে দেখবো। এরপর যখন মনে করবো ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব।’
বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।গ্রুপ পর্বের বাধা উৎরে গেলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নাম্বে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
