| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের টিকিট নিয়ে বিড়ম্বনায় বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৬ ১৬:১৮:২৮
বিশ্বকাপের টিকিট নিয়ে বিড়ম্বনায় বিসিসিআই

অনলাইনে আসন্ন ভারত বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গত ২৫ আগস্ট। কিন্তু উদ্বোধনী দিনেই টিকিট কিনতে বিড়ম্বনায় পড়ে দর্শকরা। আইসিসির নির্ধারিত 'বুকমাইশো' ওয়েবসাইটটি লম্বা সময় ধরে কাজ করছিল না।

আর এতেই সমস্যায় পড়ে দেশ-বিদেশ থেকে টিকিট কিনতে ওয়েবসাইটে ঢোকা কোটি সংখ্যক মানুষ। জানা গেছে, ভারতের স্থানীয় সময় রাত আট টায় শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। কিন্তু ওয়েবসাইটে কিছুক্ষণ পরই সমস্যা দেখা দেয়।

কিছুক্ষণ ঠিক থেকে ৩৫ থেকে ৪০ মিনিট কাজ করা যায়নি ওয়েবসাইটটিতে। যার কারণে দেশ-বিদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হতাশা প্রকাশ করতে দেখা গেছে।

এই ব্যাপারে এখনও কোনও বিবৃতি দেয়নি আইসিসি। টিকিট বিক্রির জন্য আরও অনেক আগেই 'বুকমাইশো'কে দায়িত্ব দেয় এবারের বিশ্বকাপের আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তথা আইসিসি।

অনলাইনে টিকিট বিক্রির এ দিনে অবশ্য ভারতের কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি। ভারতের ম্যাচ বাদ দিয়ে অন্যান্য ম্যাচের টিকিট এদিন বিক্রি করা হয়। এমনকি ওয়ার্ম-আপ বা গা গরমের ম্যাচের টিকিটও এদিন বিক্রি করা হয়।

এদিকে ওয়েবসাইটে ত্রুটি থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট। বাংলাদেশ থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এই ম্যাচের আর কোনও টিকিট অবশিষ্ট নেই বলেই দেখা যাচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...