| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাতে খান মসুর ডাল, ভালো থাকবে হার্ট-চোখও

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ০৭ ২০:০৩:০৩
ওজন কমাতে খান মসুর ডাল, ভালো থাকবে হার্ট-চোখও

গরম ভাতের সঙ্গে মসুর ডালের যুগলবন্দি অতুলনীয়৷ ভাতের সঙ্গে ডালের ভর্তাই হোক-মসুর ডাল এক ও অদ্বিতীয়৷ তবে মসুর ডালের গুণ আমাদের কাছে অচেনা ও অজানা।

জেনে নিন মসুর ডালের অজানা কিছু গুণাগুণ-

ভেষজ প্রোটিন হিসেবে মসুর ডাল প্রথম সারিতে থাকবে সব সময়৷ যারা ওজন কমাতে চাইছেন, তাদের হাই প্রোটিনসমৃদ্ধ খাবার দরকার৷ তারা মসুর ডাল ডায়েটে রাখুন৷ পেট ভর্তি থাকবে৷ শর্করা খাওয়ার প্রতি আকর্ষণও কমবে৷

মসুর ডালের ফাইবার পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ হজমে সাহায্য করে৷ এই ডালে ফাইবারের উপস্থিতি পরোক্ষভাবে বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে সাহায্য করে৷

অ্যান্টিঅক্সিড্যান্টের পাশাপাশি মসুর ডালে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস৷ এই উপাদানগুলি ওজন কমিয়ে ফেলতে সাহায্য করে৷

ত্বকের যত্নে মসুর ডালের উপকারিতা

ত্বক ভাল রাখতেও মসুর ডাল অসাধারণ৷ এর খাদ্যগুণ ত্বকের প্রাণবন্ত ভাব ধরে রাখে৷ বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকে৷ খেতেও পারেন, ফেসপ্যাক করেও ব্যবহার করতে পারেন মসুর ডাল৷

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো খনিজ থাকার ফলে মসুর ডাল হাড়ের স্বাস্থ্য বজায় রাখে৷ হাড়ের অসুখ থেকে দূরে থাকা যায়৷ ডায়েটে মসুর ডাল থাকলে দাঁতও ভাল থাকে৷ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার জন্য চোখের স্বাস্থ্যের ক্ষেত্রেও মসুর ডাল খুব উপকারী৷ শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মসুর ডাল৷ হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে মসুর ডাল৷

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...