| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আউট হয়ে গেল নটআউট, বাংলাদেশ-ভারত ম্যাচে আবারো বিতর্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২১ ১৭:০৩:৩০
আউট হয়ে গেল নটআউট, বাংলাদেশ-ভারত ম্যাচে আবারো বিতর্ক

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে ম্যাচ নিয়ে শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। স্টাম্পিং আউটের সিদ্ধান্ত দিয়ে লাল বাতি জ্বালিয়ে দেওয়ার পরও তা প্রত্যাহার করেছেন থার্ড আম্পায়ার।

ঘটনা ভারতের ইনিংসের ১৪তম ওভারের। রাকিবুলের বল ডিফেন্স করতে গিয়ে উইকেট থেকে বেরিয়ে পড়েন তিনে নামা ভারতীয় ইমার্জিং ক্রিকেটার নিকিন জোশ। বাংলাদেশ ইমার্জিং দলের উইকেটরক্ষক আকবর আলী একটু দেরি করে ফেলেন স্টাম্প ভাঙতে।

তবে খুব বেশি দেরি না করে স্টাম্প ভেঙে দেন তিনি। আউটের আবেদন করেন। টিভি রিপ্লেতে বিষয়টি ফিফটি ফিফটি মনে হচ্ছিল। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই হিসেবে আউটের চিহ্ন হিসেবে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দল উদযাপন শুরু করে।

কিন্তু পরেই মাঠে থাকা আম্পায়ার হাত ইশারার থামার নির্দেশনা দেন। এরপর টিভি আম্পায়ার তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। জ্বালিয়ে দেন সবুজ বাতি। জীবন পেয়ে যান নিকিন জোশ।

পরেই অবশ্য ওই নিকন জোশকে আউট করেছেন অধিনায়ক সাইফ হাসান। ১৯তম ওভারের প্রথম বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে নিকিন আউট হন। ফিরে যাওয়ার আগে করেন ২৯ বলে ১৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ইমার্জিং দল ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ৫৯ বলে ৩৩ রান করে খেলছেন। তার সঙ্গী ইমার্জিং দলের অধিনয়াক ইয়াশ ধুল। এর আগে সাই সুদর্শন ২১ রান করে আউট হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...