| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজে না নেওয়ায় সাময়িক অবসর নিয়েছেন ওপেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৪ ২০:১৪:৩০
বাংলাদেশের বিপক্ষে সিরিজে না নেওয়ায় সাময়িক অবসর নিয়েছেন ওপেনার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটার উসমান ঘানি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ম্যানেজমেন্ট ও নির্বাচন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত; এমন অভিযোগ এনে তার এই সিদ্ধান্ত।

তিনি জানিয়েছেন, এসিবি ‘সঠিক নেতৃত্বের’ হাতে আসলে আবারও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। মূলত তাকে জাতীয় দলের জন্য বিবেচনা না করে ঘরোয়া ক্রিকেটে ভালো করা অভিজ্ঞ মোহাম্মদ শাহজাদ ও তরুণ সেদিকুল্লাহ আতালকে দলে নেওয়ায় দুর্নীতির এই অভিযোগ এনেছেন ঘানি।

জাতীয় দলের হয়ে ১৭ ওয়ানডে ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২৫.৫৮ গড়ে ৪৩৫ রান করেছেন ওপেনার ঘানি। টি-২০ ফরম্যাটে ৩৫ ম্যাচে চার ফিফটিতে ২৫.৩৪ গড়ে ৭৮৬ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে ওয়ানডে এবং চলতি বছরের মার্চে দুটি আন্তর্জাতিক টি-২০ খেলে ৭ ও ১৫ রান করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে না নেওয়ায় তার এই সাময়িক বিশ্রামের সিদ্ধান্ত। এক টুইট বার্তায় উসমান ঘানি বলেছেন, ‘অনেক ভেবে চিন্তে আফগানিস্তান ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছি। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে এভাবে পিছু হটতে বাধ্য করেছে।’

ফিরতে চান জানিয়ে উসমান বলেছেন, ‘আমি পরিশ্রম করে যাবো এবং সঠিক ম্যানেজমেন্ট দায়িত্ব নেবে এই পথ চেয়ে থাকবো। যখন এটা ঘটবে, গর্বের সঙ্গেই আমি ফিরে আসবো। তার আগ পর্যন্ত আমার ভালোবাসার দেশকে প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...