| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের যে দুই ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৪ ১১:০৪:৩৬
টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের যে দুই ক্রিকেটার

মুশফিকুর রহিমের পর ‘জিম আফ্রো’ টি-টেন লিগে দল পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজে বিষয়টি নিশ্চিত করেছে বুলাওয়ে ব্রেভস।

এদিকে ড্রাফটের আগেই বেশ কিছু ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। সরাসরি চুক্তিতে লাল-সবুজের সাবেক অধিনায়ক মুশফিককে দলে নিয়েছে জোবার্গ বাফালোস।

অন্যদিকে বুলাওয়ে ব্রেভস সরাসরি চুক্তিতে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার অ্যাস্টন টার্নার বেন ম্যাকডারমট ও ইংল্যান্ডের টাইমাল মিলসকে দলে নিয়েছে।

তাসকিনের সঙ্গে ড্রাফট থেকে জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের মুজিব-উর-রহমান, শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে দলে টেনেছে বুলাওয়ে ব্রেভস।

আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত টি-টেন লিগটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দল হলো- জোবার্গ বাফালোস, হারারে হ্যারিকেনস, ক্যাপ টাউন সাম্প আর্মি, ডারবান কালান্দার্স ও বুলাওয়ে ব্রেভস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...