| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিসিবির মতে তামিম-সাকিবের ডেপুটি হচ্ছেন যে ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৯ ১৪:৩৫:০৯
বিসিবির মতে তামিম-সাকিবের ডেপুটি হচ্ছেন যে ক্রিকেটার

ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের দুই অধিনায়কই ভুগছেন ইনজুরিতে। ইনজুরি কাটিয়ে সাকিব বিপক্ষে আসন্ন সিরিজে মাঠে নামতে পারলেও শঙ্কা রয়েছে তামিমকে নিয়ে। কেননা পিঠের ইনজুরি ফিরে আসছে তার থেকে থেকে। প্রতি টেস্ট সিরিজের আগেই তার ফিরে আসা ইনজুরি ঠিক হয়ে যায় ওয়ানডে সিরিজে এসে।

তবে যদি কোন কারণে নিজের সংস্করণে ইনজুরি এসে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলেই বাঁধবে বিপত্তি। নতুন করে অধিনায়ক নির্বাচন করতে হবে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু একজন নিয়মিত সহ অধিনায়ক থাকলে এই ঝামেলায় যাওয়া লাগতো না বোর্ডের। সহ-অধিনায়ক সামলাতেন তখন দলকে।

দলে স্থায়ী কোনো সহ-অধিনায়ক না থাকায় এক সিরিজে একজনকে দেয়া হয় অধিনায়কত্বের গুরুভার।

যদিও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস আরও একবার আশ্বাস দিয়েছেন আফগানিস্তান সিরিজের আগেই বাকি দুই ফরম্যাটে সহ অধিনায়ক দেয়ার। কিন্তু সেই ঘোষণা কতোটা কার্যকর হয় সেটিই এখন দেখার বিষয়।

জালাল বলেন, 'সিরিজ শুরুর আগে সহ-অধিনায়ক ঘোষণা করা হবে।'

কে হতে যাচ্ছেন সাকিব-তামিমদের ডেপুটি? জালাল ইউনূসের এ ঘোষণার পর জোর গুঞ্জন শুরু হয়েছে এই নিয়ে।

সবচেয়ে বেশি আলোচনায় আসছে যার নাম তিনি হলেন লিটন দাস। টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার বর্তমানে টেস্ট দলে সাকিবের ডেপুটি। আফগানদের বিপক্ষে টেস্টে দলকে দিয়েছিলেন নেতৃত্ব। একইসঙ্গে বাগিয়ে নিয়েছিলেন ঐতিহাসিক রেকর্ডগড়া এক জয়।

সহ-অধিনায়ক হিসেবে লিটনকেই বেশি পছন্দ করার কারণ, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তার। যে কারণে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ লিটন।

এছাড়া সহ-অধিনায়কের দৌড়ে আরও রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেনও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...