| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইবাদাত-শফিউলের বোলিং তাণ্ডবে দিশেহারা আফগানরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৭ ১০:৫১:০৬
ইবাদাত-শফিউলের বোলিং তাণ্ডবে দিশেহারা আফগানরা

চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় বারের মতো বল হাতে আফগান বধ করতে আক্রমণে আসেন এবাদত। প্রথম বলেই বেক অফ-লেংথের ডেলিভারি। কিছুটা সটকে মিড-উইকেটে ঠেলে দেওয়ার চেষ্টা করেন জামাল। পরের বলেই রাখলেন কিছুটা ভিন্নতা। এ যাত্রায় কিছু বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই তা ডিফেন্ড করেন এই ব্যাটার। পরপর দুই ডটবল।

এতে কিছুটা চাপেই পড়েন আফগানদের এই টপ-অর্ডার ব্যাটার। তৃতীয় বলে এবাদতের আরও দুর্দান্ত লেংথ। তবে এই বলে কিছুই করার ছিল না নাসির জামালের। অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলটি দ্রুতই লাফিয়ে উঠে। এই বলে চাইলেই খোঁচা দিতে পারতেন নাসির জামাল। তবে এবারও ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ তুলেন দেন তিনি। এতে ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান। আর বাংলাদেশ শিবিরে দিনের প্রথম সাফল্য।

এর আগে, নাজমুল হোসেন শান্তর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো প্রতিপক্ষকে ছয়শ রানের অধিক টার্গেট দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চা বিরতির পর ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করে আফগানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...