চূড়ান্ত সিদ্ধান্তঃ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা
এর পরপরই মহা আয়োজনের এই টুর্নামেন্ট এককভাবে আয়োজনের জন্য আবেদন করে আসরে বাছাইপর্বের গণ্ডি পার হতে না পারা আর্জেন্টিনা। আজ ১৮ এপ্রিল মঙ্গলবার আয়োজক হিসেবে লাতিন আমেরিকার দেশটির-ই নাম ঘোষণা করেছে ফিফা। তাই শেষ পর্যন্ত আকাশি-নীল জার্সিধারীরা স্বাগতিক দেশ হিসেবেই যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
এক বিবৃতিতে ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।
ফিফা প্রেসিডেন্ট জানান, আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।
এদিকে এই টুর্নামেন্টে অন্যতম সফল ফল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে লে আলবিসেলেস্তেদের যুবারা। সবশেষ ২০০৭ সালেও শিরোপার স্বাদ নিয়েছে দলটি।
আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে এবারের আসর। এর আগে, ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার (২১ এপ্রিল) বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টের বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর মূল পর্বে উঠেছে।
উল্লেখ্য, বালি দ্বীপের গভর্নর ইসরায়েল দলকে আয়োজক করতে অস্বীকার করার কারণে দেশটির সকার ফেডারেশন (পিএসএসআই) ড্র বাতিল করার পরে ফিফা ইন্দোনেশিয়াকে ইভেন্টের আয়োজন করা থেকে বিরত রাখে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
