| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ৩০ ১৪:৩৯:৪১
‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই’

এক সুত্রে জানা যায় যে পাকিস্তান ক্রিকেট দল নাকি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় ভারতের বাইরে। আর ভেন্যু হিসেবে তাদের পছন্দ ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশে! খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করার দিন পার হতেই জানা গেল, এই ব্যাপারে এখনও কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে আসন্ন এশিয়া কাপ। আর অক্টোবরে ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুই দেশের সমস্যা যেন কাটছেই না। এর আগে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।

ভারতের পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানও। তিনি জানিয়েছেন পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে। এমনকি ভারতও তাদের এশিয়া কাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে এই ব্যাপারে কিছুই জানা নেই বিসিবির। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

এর আগে ওয়াসিম বলেছিলেন, 'আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে। আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে।'

পুরো এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় ভারত। এরপর তারা শুধু নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়।

তাদের এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারা এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (পিসিবি) কাছে বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। অবশ্য পিসিবি জানিয়েছে ভারত তাদের সিদ্ধান্ত না বদলালে এই সিদ্ধান্তেই অনড় থাকবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...