| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তাসকিনের দুর্দান্ত ৪ উইকেটে বাংলাদেশের বিশাল জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৭ ১৯:১৩:১৮
তাসকিনের দুর্দান্ত ৪ উইকেটে বাংলাদেশের বিশাল জয়

আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টায়।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন রয়েছে দলে। তানভীর ইসলামের জায়গায় ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। দলে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।

ইংল্যান্ডের সবশেষ সিরিজ নতুন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে। নিজেদের অচেনা ফরম্যাট টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার সাকিব আল হাসানদের সামনে আরেক ইংলিশ টিম আয়ারল্যান্ড। নতুন সিরিজে বাংলাদেশের লক্ষ্য অবশ্য পুরনো, আগের সিরিজের ধারাবাহিকতা ধরে রাখা।

শক্তি-সামর্থ্যে আইরিশদের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। আগের পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয়, একটি পরিত্যক্ত এবং একটি ম্যাচে আইরিশরা জয় পেয়েছিল।

ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। সেই সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। তবে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে গেছে। ফলে রেকর্ড গড়া থেকে বঞ্চিত হল সাকিব আল হাসানের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে চার বল আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করে বাংলাদেশ। তবে বৃষ্টি থামায় ডার্ক লুইস পদ্ধতিতে আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর আয়ারল্যান্ডের ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেন। ফলে বাংলাদেশে ২২ রানের বিশাল জয় পায়।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার বিধ্বংসী বোলিংয়ে বৃষ্টি আইনে আইরিশদের ২২ রানে হারিয়েছে সাকিব বাহিনী। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...