| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত লড়াইয়ে ভারতকে হারালো বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৪ ২২:০৭:২৮
দুর্দান্ত লড়াইয়ে ভারতকে হারালো বাংলাদেশ

ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন রুমা ও সুরভী আকন্দরা। একবার গোলপোস্ট আর ভারতের গোলকিপার খুশী কুমারীর হাতে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ।

টিম ইন্ডিয়ার সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ দল। বাংলাদেশের দলের নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন।

ম্যাচের অন্তিম সময়ে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে লম্বা-গড়ানো থ্রু পাস পেয়ে বাংলাদেশের বক্সের ভেতরে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ভারতের শিবানী দেবী। বিপদ বুঝে ততক্ষণে সামনে এগিয়ে আসেন স্বাগতিক গোলকিপার সঙ্গীতা। তাকে একেবারে সামনা-সামনি ফাঁকায় পেয়ে যান শিবানী। ডান পায়ে শটও নেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তা প্রতিহত করেন সঙ্গীতা।

মঙ্গলবার (২৮ মার্চ) নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৯-১ গোলে হারায় রাশিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...