মুশফিকের সেঞ্চুরি: আয়ারল্যান্ডের সামনে বিশাল টার্গেট, জানুন সর্বশেষ স্কোর
প্রথম ওয়াডেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮, দ্বিতীয় ওয়ানডেতে সংগ্রহ তার চেয়েও বেশি ৩৪৯ রান।
আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।
এখন বোলিং করছেন ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসকে। অভিষেক হচ্ছে তাঁর। এ মুহূর্তে মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন করছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য দলে নেই মোস্তাফিজ। তাঁর জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। আগেই যেমন বলা হয়েছে—এ ম্যাচেও নেই মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এনেছে একটিই পরিবর্তন।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
স্কয়ার লেগে খেলেছিলেন লিটন দাস। রান নেবেন কি না, সেটি নিশ্চিত ছিলেন না লিটন বা তামিমের কেউই। একটু দেরি করে দৌড়ানো শুরু করেন দুজন, তবে বিপজ্জনক প্রান্তে ছিলেন তামিম। মার্ক এডেয়ারের থ্রো সরাসরি ভাঙে স্ট্রাইক প্রান্তের স্টাম্প। দুই ওভারে টানা দুই চার মেরে ছন্দে আসার ইঙ্গিত দেওয়া তামিম হলেন রানআউট। ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচেই মোটামুটি শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিরেছিলেন আগেভাগেই। আরেকবার মোটামুটি শুরু করলেও ইনিংস বড় করা হলো না বাংলাদেশ অধিনায়কের। প্রথম পাউয়ারপ্লের শেষ বলে গিয়ে প্রথম উইকেট হারাল বাংলাদেশ, ওপেনিং জুটি ভাঙল ৪২ রানে।
২১তম ওভারের প্রথম বলে হামফ্রিসকে শর্ট লেংথে পেয়ে ওয়াইড লং অফ দিয়ে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করে ফেলেছেন লিটন। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৫৪ বল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫২ রান। ৩১ বলে ২৩ রানে ব্যাট করছেন তামিম ও ৭১ বলে ৭০ রানে সংগ্রহ করেছেন লিটন।
নাজমুল হাসান শান্ত ৭৭ বলে ৭৩ রান, সাকিব আল হাসান ১৯ বলে ১৭ রান, তাওহিদ হৃদয় ৩৪ বলে ৪৯ রান এবং ইয়াসির আলি ৭ বলে ৭ রান করেছেন।
মুশফিকুর রহিম ৬০ বলে ১০০ রান অর্থাৎ সেঞ্চুরি এবং তাসকিন আহমেদ ১ বলে ১ রান অপরাজিত।
বাংলাদেশের মোট সংগ্রহ ৬ উইকেটে সর্বমোট সংগ্রহ ৩৪৯ রান।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
