| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ২২:০৬:০১
আফগানদের উড়িয়ে দিল বাংলাদেশ

আজ ১৫ মার্চ বুধবার টলারেন্স ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মত । স্কোরবোর্ডে ৪২ রান হারিয়ে ফেলে ৪ উইকেট। এই সল্প রান যোগ করতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। দলের ওপেনার চৌধুরী রিজওয়ান ২, তিনে নামা শাহরিয়ার সাকিবও ফিরেছেন ব্যক্তিগত ২ রানের মাথায়। এরপর আরিফুল ইসলাম ১১ ও আশিকুর রহমান বিদায় নিয়েছেন ১৭ করে।

দলীয় ৫২ রানের মাথায় আরও দুই ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর অবশ্য বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরে শিহাব জেমস ও শেখ পারভেজ জীবনের জুটিতে। এই দুই ব্যাটার স্কোরবোর্ডে জমা করেন ১০১ রান। ব্যক্তিগত ৪৮ রানে ইয়ামা আরবের চতুর্থ শিকার হয়ে জীবন বিদায় নিলে ভাঙে জুটি। এরমাঝেই ফিফটি হাঁকিয়ে জেমসের ইনিংস ছুটে

সেঞ্চুরির দিকে। অবশ্য শতরানের খুব কাছে গিয়েও দুর্ভাগ্যজনকভাবে হয়েছেন রান-আউটের শিকার। দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন শিহাব। তার অনবদ্য ৯৮ রানের ইনিংস সাজানো ১২৫ বলে, ১২ চার ও ২ ছক্কায়। তার বিদায়ের পর শেষপর্যন্ত ২৩১ রানে থামে যুব টাইগারদের ইনিংস।

মোটামুটি চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে বল হাতে দারুণ পারফর্ম করলেন রাফিরা। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় আফগানরা। এরপর আর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতে ৬৩ রানের জয় পায় বাংলাদেশ। ৩২ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট রাফি উজ জামানের ঝুলিতে। বর্ষন আর রাব্বি নে যথাক্রমে ২টি করে উইকেট।

উল্লেখ্য, আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগান যুবাদের বিপক্ষে ৫০ ওভারের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...