ভারতীয় ক্রিকেট বোর্ড উইকেট নিয়ে আইসিসির দ্বারস্থ, জানুন পেছনের রহস্য
ভারত-অস্ট্রেলিয়া ইন্দো টেস্ট উইকেটকে 'খারাপ' বলেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তার রিপোর্টের ভিত্তিতে, ভারতীয় ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পিচ পরিদর্শন করার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল।
ম্যাচ রেফারির রিপোর্টকে চ্যালেঞ্জ করে আইসিসির কাছে আবেদন করা হয়েছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক বলেছেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির দুই সদস্যের একটি কমিটি উইকেট পরিদর্শন করবে। তারা 14 দিনের মধ্যে রিপোর্ট করবে। এর ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
বর্ডার-গাওস্কর সিরিজ়ের তৃতীয় টেস্ট হয়েছিল ইন্দোরে। তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল খেলা। প্রথম দু’দিনে পড়ছিল ৩০ উইকেট। সেই টেস্ট ৩১ উইকেটের ২৬টিই নিয়েছিলেন স্পিনাররা। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ম্যাচ জিতলেও উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ম্যাচ রেফারি ব্রড ইন্দোরের পিচকে ‘খারাপ’ তকমা দিয়েছিলেন তাঁর রিপোর্টে।
ব্রড পিচ সম্পর্কে রিপোর্টে লিখেছিলেন, ‘‘পিচ খুব শুষ্ক ছিল। ব্যাট এবং বলের ভারসাম্য ছিল না। পিচ প্রথম থেকেই স্পিনারদের সাহায্য করেছে। গোটা ম্যাচেই অতিরিক্ত এবং অসমান বাউন্স দেখা গিয়েছে।’’ ব্রডের রিপোর্ট অনুযায়ী আইসিসি চড়ান্ত সিদ্ধান্ত নিলে ইন্দোরের ডিমেরিট পয়েন্ট হবে তিন। এর ফলে আগামী পাঁচ বছর আইসিসির নজরদারি থাকবে ইন্দোর। এই সময়ের মধ্যে আরও দুই ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হবে এই মাঠে। তেমন পরিস্থিতি এড়াতে সক্রিয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইন্দোরে অবশ্য তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল না। প্রথমে ম্যাচ হওয়ার কথা ছিল ধরমশালায়। প্রবল ঠান্ডার জন্য সেখানকার মাঠ সময় মতো খেলার উপযুক্ত করে তুলতে না পারায় তৃতীয় টেস্ট ইন্দোরে সরিয়ে এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড কর্তারা ধরমশালা মাঠ পরিদর্শনের পর ১৩ ফেব্রুয়ারি টেস্ট সরিয়ে এনেছিলেন ইন্দোরে। ১ মার্চ থেকে শুরু হয়েছিল ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। সাধারণত ম্যাচ রেফারির রিপোর্টের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডগুলি আইসিসির কাছে আবেদন করে না। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড রাওয়ালপিন্ডির পিচ নিয়ে আইসিসির কাছে আবেদন করেছিল। তার পর রাওয়ালপিন্ডিকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হয়েছিল রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানকে ৭৪ রানে হারিয়েছিল ইংল্যান্ড। তবু পাইক্রফট সেখানকার উইকেটকে ‘সাধারণের থেকে খারাপ’ তকমা দিয়েছিলেন। পাকিস্তানের সেই সাফল্যে আশাবাদী ভারতও।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
