| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ২১:৩৭:০৬
অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান

এই দিনে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এশ সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।‌ বাংলাদেশ ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার একের পর এক রেকর্ড করে চলেছেন ক্রিকেট ইতিহাসে। ব্যাটিং,‌ বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে প্রতিপক্ষের কাছে একটি আতঙ্কের নাম সাকিব আল হাসান। আজও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।

আর এই ম্যাচে একাধিক রেকর্ড করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব। ব্যাট হাতে সাকিব দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন। এই ম্যাচে ১০ ওভারে ৭১ বলে সাত চারে ওই রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ম্যাচে সবার চেয়ে বেশি চার উইকেট। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট এবং জেমস ভিন্সি ও রেহান আহমেদকে আউট করেছেন তিনি।

ওই চার উইকেট নিয়ে দেশের প্রথম বোলার এবং বিশ্বের ষষ্ঠ স্পিনার হিসেবে হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন দেশসেরা ক্রিকেটার। স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে বাংলাদেশের সুপারস্টার রয়েছেন দুই নম্বরে।

সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সাকিব তিন’শ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ক্যারিয়ারের ২২৭তম ওয়ানডে খেলতে নেমে এ অর্জনের তালিকায় নাম লিখালেন সাকিব। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ২০২ ম্যাচে পেয়েছিলেন তিন’শ উইকেট।

দুই’শ থেকে তিন’শ উইকেটে পৌঁছতে সাকিবের লাগল ৭১ ম্যাচ। এবার ইংল্যান্ডের অভিষিক্ত ক্রিকেটার রেহান আহমেদের উইকেট নিয়ে তিন’শ উইকেটের চূড়ায় পৌঁছেছেন। এদিকে রান ও উইকেট মিলিয়ে এলিট অলরাউন্ড ক্লাবে প্রবেশ করেছেন সাকিব।

ওয়ানডেতে সাকিবের রান ৬৯৭৬। আজ ৩০০ উইকেটের চূড়ায় উঠলেন। তার চেয়ে কেবল এগিয়ে সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদি। জয়াসুরিয়ার ৪৪৫ ম্যাচে রান ১৩৪৩০, উইকেট ৩২৩টি। আফ্রিদির ৩৯৮ ম্যাচে রান ৮০৬৪, উইকেট ৩৯৫টি।

এরপর সাকিবের স্থান। সাকিবের পর আছেন ওয়াসিম আকরাম (৩৭১৭ রান, ৫০২ উইকেট), শন পোলক (৩৫১৯ রান, ৩৯৩ উইকেট), ড্যানিয়েল ভেট্টরি (২২৫৩ রান, ৩০৫ উইকেট) ও চামিন্দা ভাস (২০২৫ রান ও ৪০০ উইকেট)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...