দেখে নিন সানরাইজার্স হায়দ্রাবাদ তারকাদের গার্লফ্রেন্ড তালিকা
গত ২০০৮ সালে পথচলা শুরু করেছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআেই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। এরপর কেটে গিয়েছে পনেরোটা বছর। জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়ে নি আইপিএলের। বরং বেড়েছে উত্তরোত্তর।
দিন কয়েক আগে টুর্নামেন্টের নির্ঘন্ট সামনে এনেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং চার বারের ট্রফি জয়ী চেন্নাই সুপার কিংস।
২০২২ সালে ভালো পারফর্ম করে নি সানরাইজার্স হায়দ্রাবাদ। দশ দলীয় প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছিলো তারা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলের খোলনলচেই বদলে ফেলেছে তাঁরা। মায়াঙ্ক আগরওয়াল, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়েছেন হ্যারি ব্রুক, উমরান মালিকদের মতো তরুণ প্রতিভা। নয়া অধিনায়ক এইডেন মার্করামের অধিনায়কত্বে এবার অন্যতম আকর্ষক দল হতে চলেছে সানরাইজার্স।
