| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নেইমারকে নিয়ে নিশ্চিত হল সেই চরম দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২২ ২১:১৯:৩২
নেইমারকে নিয়ে নিশ্চিত হল সেই চরম দুঃসংবাদ

গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে বলে জানায় ফরাসি জায়ান্টরা। জানা যায় যে নেইমারের লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে পিএসজি। ফলে শঙ্কা ঘনীভূত হচ্ছে, হয়ত আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন নেইমার।

কয়েক দিন আগে শেষ হয়ে যাওয়া লিলের বিপক্ষে নাটকীয়ভাবে ৪-৩ গোলের ব্যবধানে জেতা ম্যাচে বেশ দারুণ ফর্মে ছিলেন নেইমার। ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে ম্যাচের প্রথম লিড এনে দিয়েছিলেন তিনি। এরপর সেলেসাও তারকা নিজেও করেন এক গোল। কিন্তু বিরতির পরই প্রতিপক্ষের বাজে ট্যাকেলের শিকার হয়ে দুঃসংবাদ পেতে হয় ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে।

নেইমার মাঠ থেকে উঠে যাওয়ার পর এক্স-রে রিপোর্টে আশার কথা শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতে পারেন তিনি। কিন্তু পিএসজি যে খবর দিয়েছে তাতে সেই আশাও বিফলে যেতে পারে।

বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকে বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের অ্যাঙ্কেল মচকে গেছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। আগামী সপ্তাহের শুরুতে তার আরও কিছু পরীক্ষা করানো হবে।’

অবশ্য চোট-আঘাতের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয়। ছোটখাটো চোট তো বটেই, তাকে অনেকবারই লম্বা সময়ের জন্য ছিটকে পড়তে হয়েছে। তবে এবার নেইমারের চোটকে কোনো দুর্ভাগ্য নয়, বরং ঠাসা সূচির ফল বলে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি কোচ স্ক্রিস্তফ গালতিয়ের।

পিএসজি তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ২৭ ফেব্রুয়ারি। লিগ ওয়ানে তারিখ মার্শেইয়ের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। এর পরের ম্যাচে খেলবে নঁতের বিপক্ষে। আর মার্চের ৯ তারিখে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে মাঠে নামবে ফরাসি ক্লাবটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...