| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কে হাসবে শেষ হাসি! ইমরুলের চার নাকি মাশরাফীর পাঁচ!!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৬:০৫:২০
কে হাসবে শেষ হাসি! ইমরুলের চার নাকি মাশরাফীর পাঁচ!!

এখন পর্যন্ত ইমরুল তিনটি শিরোপা জিতেছে। আর মাশরাফী চারটি শিরোপা জিতেছে। এবার কার ঝুলি পূর্ণ হবে, সেটি এখন সময়ের অপেক্ষা।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল খেলায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

গত ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর নেতৃত্বে। ২০১৩ সালে দ্বিতীয় আসরেও ঢাকা গ্লাডিয়েটর্স শিরোপা জেতে মাশরাফীর অধিনায়কত্বে। টানা দুই আসরে শিরোপা জিতে চমক দেখান দ্য ম্যাশ।

এরপরে ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে ঢাকার বদলে মাশরাফী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেন। দল বদলের সঙ্গে সঙ্গে ঢাকাও হ্যাটট্রিক শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়। ঢাকা ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে মাশরাফী জেতেন হ্যাটট্রিক শিরোপা। আর ঢাকার শিরোপা মাশরাফীর সঙ্গে চলে যায় কুমিল্লার ঘরে।

বিপিএলের চতুর্থ আসরে সাকিব আল হাসানের নেতৃত্বে শিরোপা পায় ঢাকা ডাইনামাইটস। পঞ্চম আসরে সাকিবের ঢাকার বিপক্ষে ফাইনাল খেলেন মাশরাফী। ওই সময়ে তিনি ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক। তাতে সাকিবকে ব্যর্থ করে অধিনায়ক হিসেবে বিপিএলের চতুর্থ শিরোপা হাতে তোলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর রংপুর পায় নিজেদের প্রথম শিরোপা।

বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্বে আসেন ইমরুল কায়েস। তার নেতৃত্বে দলটি জেতে দ্বিতীয় শিরোপা। সপ্তম আসরে আন্দ্রে রাসেলের নেতৃত্বে শিরোপা জেতে রাজশাহী রয়্যালস।

আর অষ্টম আসরে ইমরুল কায়েসের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে সবশেষ শিরোপা। যেটি তাদের তৃতীয় শিরোপা। তবে তিন আসর পরে আবার ফাইনালে এসেছেন মাশরাফী। এবার তার দল সিলেট স্ট্রাইকার্স।

এখন অপেক্ষার পালা, কুমিল্লার তিন শিরোপার পাশে আরও একটি যোগ হবে নাকি অধিনায়কের পাঁচ শিরোপা ছোঁয়ার স্বাদ পূর্ণ হবে? এই উত্তর জানা যাবে আজ রাতেই। যদি মাশরাফীর পাঁচ পূর্ণ হয়, তাহলে সিলেট পাবে প্রথম শিরোপার স্বাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...