| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

আজ আমঠে নামছে বাংলাদেশ দল, জেনে নিন প্রতিপক্ষ ও সময় সুচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৩:০২:৩১
আজ আমঠে নামছে বাংলাদেশ দল, জেনে নিন প্রতিপক্ষ ও সময় সুচি

আজ ৬ ফেব্রুয়ারি সোমবার কেপটাউনে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ-পাকিস্তান ছাড়াও আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ।

এবারের নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়াও আছে। অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত রেকর্ড গড়া পাঁচবার চ্যাম্পিয়ন হয় নারী টি-২০ বিশ্বকাপে। এছাড়া আই গ্রুপে আরো আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে।। আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলার বাঘিনীদের।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেবার শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েও কোনো জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। টানা হারের এই বৃত্তটাই এবার ভাঙতে চান বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের অফিশিয়াল ফটোশ্যুটে গিয়ে ১০ দলের অধিনায়করা নিজেদের দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন। সেখানে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ এক ব্যাপার বলে জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা।'

আরও পড়ুন: মিলান ডার্বিতে লাউতারো মার্তিনেজের গোলে ইন্টারের জয়

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঋতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন ও সোবহানা মোশতারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...