| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটার বুমরাকে চরম অপমান করলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩১ ১১:৫৯:২৩
ভারতীয় ক্রিকেটার বুমরাকে চরম অপমান করলেন পাকিস্তানি ক্রিকেটার

২২ বছরের তারকা পাকিস্তানি পেসার বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন। রিহ্যাবে ব্যস্ত তারকা। ২০২২-এর অধিকাংশ সময়ই তারকা পেসারের কেটেছে মাঠের বাইরে। এশিয়া কাপে খেলতে পারেননি তারকা। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন ঘটেছিল তারকার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ফের একবার হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান। এখনও সেই চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। বুমরাও চোট আঘাতে জর্জরিত। এশিয়া কাপ তো বটেই টি২০ বিশ্বকাপ মিস করেছেন। এখনও জাতীয় দলে প্রত্যাবর্তন করেননি তারকা।

ভারতের ২৯ বছরের স্পিডস্টার বহুদিন ধরে পিঠের চোটে ভুগছেন। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে চোটের শিকার হন তিনি।।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজে ফিরলেও দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগেই পিঠে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান। তারপরে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি তারকা।

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে। তবে গুয়াহাটির বর্ষাপাড়ায় প্ৰথম ওয়ানডের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বাইরে পাঠিয়ে দেওয়া হয় সুপারস্টারকে।

বুমরার বিষয়ে বলতে গিয়ে রোহিত জানিয়েছিলেন, “খুবই দুর্ভাগ্যজনক। এনসিএ-তে বেচারা দারুণ পরিশ্রম করছে। কয়েকদিন আগেও পিঠে অস্বস্তি অনুভব করেছে। বুমরা যদি নিজে জানায় ও ফিট নয়, তাহলে ওঁকে বাইরে রাখতেই হবে। বুমরাকে নিয়ে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...