| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডকে কচুকাটা করলেন রোহিত-শামিরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২১ ২২:৪০:০০
নিউজিল্যান্ডকে কচুকাটা করলেন রোহিত-শামিরা

প্রতিরোধই গড়তে পারল না কিউইরা। ৮ উইকেটে একপেশে ম্যাচে অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসল ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের ১০৯ রানের টার্গেট ভারত তাড়া করল তিরিশ ওভার এবং আট উইকেট হাতে নিয়ে।

রায়পুরে টসে জিতে নিউজিল্যান্ডকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্ৰথম থেকেই শামি এবং সিরাজের দাপটে খাপ খুলতে ভুলে যায় কিউইরা। নিউজিল্যান্ডের টপ অর্ডার যখন দুমড়ে মুচড়ে যায় ১৫/৫ হয়ে গিয়ে, তখনই ১০.৩ ওভার! ওভার পিছু দেড় রানের সামান্য বেশি। এমন অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারনি নিউজিল্যান্ড।

১৫ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসা নিউজিল্যান্ড দলগতভাবে হাফসেঞ্চুরি করতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছিল। সেখান থেকে সফরকারী দলটিকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে কোনওরকমে একশো পের করিয়ে দেন গ্লেন ফিলিপস (৩৬), মিচেল ব্রেসওয়েল (২২) এবং মিচেল স্যান্টনার (২৭)। কিউইদের ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছেছেন এই তিনজনই। এতেই প্রকট নিউজিল্যান্ডের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা।

মহম্মদ শামি ৬ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিনজনকে আউট করেন। হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর ৬ ওভারে রান খরচ করেন মাত্র ১৬ এবং ৭। দুজনেই দুটো করে উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ এক উইকেট নিলেও ভারতীয় বোলারদের মধ্যে তিনি কৃপণতম। ৬ ওভারে মাত্র ১০ রান খরচ করেছেন তিনি। শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদবও একটি করে উইকেট নেন।

সামান্য এই টার্গেট ভারত কতক্ষণে চেজ করে, সেটাই ছিল দেখার। রোহিত-শুভমান গিলের ওপেনিং জুটিতে ৭২ উঠে যাওয়ার পরে ভারতের মসৃণতম জয় নিশ্চিত হয়ে যায়। রোহিত (৫০ বলে ৫১) হাফসেঞ্চুরি করে আউট হয়ে গেলেও শুভমান গিল শেষ পর্যন্ত ক্রিজে টিকে ৫৩ বলে ৪০ করে যান। তিন নম্বরে ব্যাট করতে নামা বিরাট কোহলি ১১ করে আউট হয়ে যান। গিল শেষ পর্যন্ত ঈশান কিষানকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...