| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় টি-২০ তে ভারতকে হারালো শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ১০:৫৩:১৭
দ্বিতীয় টি-২০ তে ভারতকে হারালো শ্রীলঙ্কা

২০৭ রানের বিশাল টার্গেট। তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই প্যাভিলিয়নে অধিনায়ক-সহ চার ব্যাটার। প্রবল চাপের মুখে লড়াই করেও হার মানল হার্দিক পান্ডিয়ার ভারত। অক্ষর প্যাটেলের দুর্দান্ত ইনিংসের পরও ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল শ্রীলঙ্কা।

'হারলেও সমস্যা নেই, কারণ চাপের মুখে খেলতে পারলেই গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করার অভিজ্ঞতা পাবে দল' - শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতে এই কথাই বলেছিলেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

দ্বিতীয় ম্যাচেই পাহাড়প্রমাণ চাপের মধ্যে পড়ল ভারতের তরুণ ব্রিগেড। ২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারায় মেন ইন ব্লু। অক্ষর প্যাটেলের চেষ্টা কাজে এল না। শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হল ভারতের।

বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের রাস্তায় হাঁটেন লঙ্কা ব্যাটাররা। ৮০ রানের ওপেনিং জুটি গড়েন পাথুম নিশঙ্ক ও কুশল মেন্ডিস।

এ সময় ভারতকে ম্যাচে ফেরান চাহাল। তার ডেলিভারিতেই ৫২ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুশল। মাঝের ওভারগুলিতে প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করেন উমরান মালিক। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান জম্মু-কাশ্মীরের এই বোলার।

ভারতীয়দের মধ্যে তিনিই সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। তবে শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ২২ বলে ৫৬ রান করেন তিনি। অধিনায়কের ইনিংসে ভর করেই দু’শো পার করে শ্রীলঙ্কা বাহিনী।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারেই আউট হন ইশান কিশাণ। একই ওভারের শেষ বলে ফিরতে হয় শুভমান গিলকেও। এই ম্যাচে অভিষেক হওয়া রাহুল ত্রিপাঠিও নজর কাড়তে পারেননি। ৫ রান করেন তিনি।

পাওয়ার প্লের মধ্যে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি হাঁকান ভারতীয় অলরাউণ্ডার। ৫১ রান করেন সূর্যকুমার যাদব‌ও। শেষের দিকে ২৬ রানের দুরন্ত ক্যামিও ইনিংস এল শিবাম মাভির ব্যাট থেকে। কিন্তু ১৯০তে থেমে যায় ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...