| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেরিয়ে এলো তথ্যঃ আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের দাম কম উঠছে যে কারণে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৬ ১৭:০৬:১২
বেরিয়ে এলো তথ্যঃ আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের দাম কম উঠছে যে কারণে

ভারতীয় জাতীয় দলের বিপক্ষেই একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়া লিটনকে মাত্র ৫০ লাখে দলে ভেড়ায় কলকাতা। কিছুদিন আগেই ৫ উইকেট শিকার করে ভারতের ব্যাটিংকে একা হাতে ধসিয়ে দেওয়া সাকিবের দাম উঠে দেড় কোটি টাকা। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক আচমকাই অনেক বেশি দাম উঠে যাচ্ছে অখ্যাত ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। অথচ বিশ্ব আসরের পরিচিত মুখ, নিয়মিত পারফর্মার বাঙ্গালীদের দাম সেই এক জায়গায় পড়ে থাকছে।

শুধু বাঙালি নয় শ্রীলংকান ক্রিকেটাররাও আইপিএলে অনেকাংশেই অবহেলিত। এছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের তো নিষিদ্ধই করে দিয়েছে আইপিএলের গভার্নিং কাউন্সিল। সবমিলিয়ে খেলাটাই এখানে মুখ্য? নাকি মাঠের বাইরের কিছু হিসেব নিকেশও চলে এখানে। আইপিএল মূলত ভারতের একটি স্তম্ভের মতো, ক্রিকেট বিশ্ব শাসন করার জন্য এই স্তম্ভটিকেই ব্যবহার করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের কারনে অহরহ টাকা আয় করতে পারছে ক্রিকেটাররা।

ফলে ক্রিকেটে ভারতের অধিপত্য মানতেও তেমন দ্বিধায় পড়তে হচ্ছে না ক্রিকেটারদের এবং তাদের বোর্ডদের। দিনশেষে ক্রিকেটাররা আর্থিকভাবে সন্তুষ্ট থাকলে বোর্ডও স্বস্তিতে থাকতে পারে। ফলে আইপিএল দিনশেষে ক্রিকেটের প্রভাবশালী বোর্ডগুলোকে বেশ সুবিধাই দিচ্ছে। ফলে ভারতও নিজেদের দাদাগিরি বাধাহীন ভাবে চালিয়ে যেতে পারছে। তবে আইপিএলের বিপুল অর্থ সব দেশের ক্রিকেটারদের জন্য উন্মুক্ত করেনি ভারত।

তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিংবা ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন দেশের ক্রিকেটারদেরই পর্যাপ্ত সুযোগ দিয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এই কয়েক দেশের ক্রিকেটারদের মূল্য আকাশ ছোঁয়া অপরদিকে এশিয়ান ক্রিকেটারদের মূল্য এদের তুলনায় বেশ কম। অথচ খেলা হচ্ছে এশিয়াতে, এশিয়ান কন্ডিশনে ভালো করার টোটকা এশিয়ান ক্রিকেটারদের চেয়ে ভালো আর কে জানে? অর্থাৎ এশিয়ান ক্রিকেটারদের দামই তুলনামূলক বেশি হওয়া উচিত, তবে আইপিএলে হচ্ছে ঠিক উল্টোটা।

ভারতীয় জাতীয় দলের বিপক্ষে বছরের পর বছর অসাধারণ পারফর্ম করে আইপিএলে উপেক্ষিত ছিল মুশফিক,মাহমুদুল্লাহ,তামিম ইকবালরা। বিশ্বের সব প্রান্তের ক্রিকেট বিশ্লেষকরা নানান সময়ে তাদের অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। তবে আইপিএলে কখনোই তাদের সুযোগ কিংবা যথার্থ স্থান দেওয়া হয়নি। হয়তো আশেপাশের দেশগুলোকে তাচ্ছিল্য করতেই এই পদক্ষেপ বেছে নিয়েছে ভারতীয়রা। হয়তো আইপিএলে যথার্থ মূল্য পাওয়ার জন্য মাঠের পারফরমেন্সই যথেষ্ট নয়। মাঠের বাইরেরও কিছু হিসেব নিকেশ আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...