প্রথমার্ধে গোল বন্যায় ভাসছে ব্রাজিল
একক আধিপত্যের ম্যাচে প্রথমার্ধের ৪৭ শতাংশ সময় বল দখলে রাখেব্রাজিল। এ সময় গোলের জন্য ১০টি শট নেন নেইমার-রিচার্লিসনরা, যার মাঝে ছয়টি ছিল অন টার্গেট।দক্ষিণ কোরিয়া অবশ্য একবারে ছেড়ে কথা বলেনি। ৩৯ শতাংশ সময় বলের দখল রেখে ব্রাজিলের গোলমুখে চারবার শট নেয় তারা, যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে।
ম্যাচের একদম শুরুতেই গোলের দেখা পায় ব্রাজিল। সপ্তম মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। যার মাধ্যমে শুরু হয় ব্রাজিলের গোল উৎসবের। এরপর ম্যাচের ১১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে সহজেই বল জালে জড়ান তিনি।
দুই গোল দিয়েও থামেনি ব্রাজিলের গোলক্ষুধা। দক্ষিণ কোরিয়ার রক্ষণে একেরপর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল মেলে ২৯ মিনিটে। এবার দলীয় নৈপুণ্যে স্কোর করেন রিচার্লিসন।
দক্ষিণকোরিয়া যেন ব্রাজিলের টানা আক্রমণে যেন হতবিহ্বল হয়ে পড়ে। সেই সুযোগে ম্যাচের চতুর্থ গোল করে সেলেসাওরা। এবার স্কোরশিটে নাম তোলেন লুকাস পাকুয়েতা। ৩৬ মিনিটে ডি বক্সে বেশ দূর থেকে এক শটে গোল করেন তিনি।
ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
