| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্য এক ঘটনাঃ জন্মভূমির বিপক্ষে গোল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ২০:২৫:০১
অবিশ্বাস্য এক ঘটনাঃ জন্মভূমির বিপক্ষে গোল

সর্বশেষ সংযোজন বা আলোচিত ব্রিল এমবোলো। তার জন্ম ক্যামেরুনে। কিন্তু আজ বিশ্বকাপের ম্যাচে তিনি খেললেন সুইজারল্যান্ডের হয়ে। করলেন একটি গোল। সেটিও তার মাতৃভূমির বিপক্ষে। এ কারণে গোল উদযাপন করলেন না তিনি। তার গোলেই ক্যামেরুনকে হারায় সুইসরা।

১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এমবোলোর। বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর ৫ বছর বয়সে ফ্রান্সে পাড়ি জমান ছোট্ট এমবোলো। সঙ্গে তার মা। ফ্রান্সে থিতু হতে না পারা এমবোলোর পরিবার পরের বছরই চলে যায় সুইজারল্যান্ডে। বাসেলে শুরু হয় তাদের পথচলা। এখান থেকেই এমবোলোর ফুটবলের যাত্রা। ২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো। এক বছর পরই ডাক পান সুইস জাতীয় দলে। তবে ক্লাব পর্যায়ে তিনি খেলে থাকেন ফ্রান্সের মোনাকোতে।

বিশ্বকাপের মঞ্চে এবার নতুন করে আলোচনায় এমবোলো। সুইজারল্যান্ডের হয়ে নিজেদের প্রথম ম্যাচেই করলেন গোল, দলও পেল জয়। তবে প্রিয় স্বদেশের বিরুদ্ধে গোল করার পর অনেকটাই বিব্রত ছিলেন এমবোলো।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোলটি করেন তিনি। গ্রানিত জাকা পাস দেন বক্সের ডানদিকে থাকা জেরদান শাকিরিকে। সেখান থেকে ক্রস করেন বক্সের বাঁ দিকে থাকা এমবোলোর উদ্দেশে। তখন তার সামনে শুধুই ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানা। বুদ্ধিমত্তায় ওনানাকে বোকা বানান এমবোলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...