| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

টান টান উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ১২:৩৭:৪৯
টান টান উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ জেনে নিন ফলাফল

রোববার ০ অক্টোবর ব্রিসবেনের গ্যাবায় দুই দলের সুপার টুয়েলভে ‘গ্রুপ ১’র গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।

টি-২০ বিশ্বকাপের আগের ম্যাচ থেকে একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় ইয়াসির আলীকে দলে ফেরানো হয়েছে। অন্যদিকে এই ম্যাচে জিম্বাবুয়েও একটি পরিবর্তন এনেছে তাদের একাদশে। লুক জংওয়ের জায়গায় একাদশে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা।

টি -২০ বিশ্বকাপের এই মঞ্চে এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে এই জিম্বাবুয়ে দলই বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষ। এছাড়া গ্যাবার মাঠে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ।

এখন পর্যন্ত টাইগাররা সর্বোচ্চ ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে সর্বোচ্চ ১২টি জয় এসেছে সাকিবদের, বিপরীতে ৭ ম্যাচে হেরেছে। সেদিক থেকে বিশ্বকাপে দলটার বিপক্ষে ‘অভিষেক’ ম্যাচে বাংলাদেশ দলেরই পরিষ্কার ফেবারিট থাকার কথা। তবে সবশেষ দেখায় সিরিজ কিন্তু জিতেছে আফ্রিকার দলটিই।

এই ম্যাচে মাঠে নামার আগে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের বৃহত্তম পরাজয় বরণ করে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ১ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের সামনে টার্গেট ১৫১ রানের। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেন। ৪ রানের জয় পেলো বাংলাদেশ

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটকিপার), ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও রিচার্ড নাগারভা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...