| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আবার জেগে ওঠা এই জিম্বাবুয়ে কে নিয়ে ভাবতে হবে বাংলাদেশ কে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১১:৫১:৩৫
আবার জেগে ওঠা এই জিম্বাবুয়ে কে নিয়ে ভাবতে হবে বাংলাদেশ কে

আইসিসির নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর ফের ক্রিকেট পুনর্গঠনের কাজ শুরু হয় জিম্বাবুয়ে বোর্ডে। কিন্তু সেই পুরনো দুর্নীতি, আর্থিক সংকট, ঘরোয়া লিগের সংকট, স্পনসরের অভাব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে জটিল। সেই জিম্বাবুয়েই বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই ম্যাচ জিতে চলে যায় মূলপর্বে। সেখানেও তারা গতকাল হারিয়ে দিল শক্তিশালী পাকিস্তানকে! সেটাও মাত্র ১৩০ রানের পুঁজি নিয়ে শেষ বলে ১ রানের রুদ্ধশ্বাস জয়। জিম্বাবুয়ের এই জয়কে অনেকেই 'অঘটন' বলে চালিয়ে দিচ্ছে, তবে এটা তাদের ধারাবাহিক উন্নতিরই ফসল। যার পুরোভাগে আছেন বর্ষীয়ান অল-রাউন্ডার সিকান্দার রাজা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। তিনটিতেই ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা। বিশ্বকাপের আগেও তারা পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে তো ওয়ানডে আর টি-টোয়েন্টিতে সিরিজও জিতেছে তারা! দলটিতে এখন তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ সমন্বয়। ক্রিকেটপ্রেমীদের আশা, জিম্বাবুয়ের ক্রিকেট আবার ফিরে আসুক পুরনো রূপে।

নতুন করে জেগে ওঠা এই জিম্বাবুয়ের সামনে এখন ধুকতে থাকা বাংলাদেশ। আগামি কাল মাঠে নামার আগে তাই অনেকেই এগিয়ে রাখছেন জিম্বাবুয়েকেই। অথচ এই জিম্বাবুয়ের সাথে খেলা হলেই দেশের ক্রিকেট প্রেমিরা ধরেই নিতো আরও একটি নিশ্চিত সিরিজ জয় হিসেবেই।চারদিক থেকেই হতো ট্রল। অথচ সেই জিম্বাবুয়ে কি দারুণ ভাবেই না ফিরে এসেছে। বিশ্ব কাপে তাদের যে ফর্ম তাতে কালকের ম্যাচে অনেক হিসাব করেই মাঠে নামতে হবে বাংলাদেশ কে। বলে কয়ে জিম্বাবুয়ে কে হারিয়ে দেয়ার দিন বুঝি এবার শেষ হলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...