চরম নাটকীয় ম্যাচে ভারতের জয়
রান তাড়ায় নেমে ভারত সতর্ক শুরু করে। দ্বিতীয় ওভারেই লোকেশ রাহুলকে (৪) বোল্ড করে দেন নাসিম শাহ। দলের রান তখন ৭। চতুর্থ ওভারে অধিনায়ক রোহিত শর্মাকে (৪) ইফতেখারের তালুবন্দি করে ভারতের বিপদ বাড়ান আরেক পেসার হারিস রউফ। এরপর আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। বিধ্বংসী মেজাজে শুরু করা সূর্যকুমার যাদবকে (১০ বলে ১৫) কিপারের গ্লাভসবন্দি করেন রউফ। এরপর অক্ষর প্যাটেল (২) রান আউট হলে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকে ভারত।
বিরাট কোহলি খেলছিলেন ধীরগতিতে। ১২তম ওভারে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে হাত খোলেন। তার সঙ্গী হার্দিকও ছিলেন মারমুখী মুডে। দুজনের জুটি দারুন জমে ওঠে। কিন্তু রানের সঙ্গে বলের পার্থক্য বেড়েই যাছিল। শেষ তিন ওভারে দরকার হয় ৪৮ রানের। ৪৩ বলে ফিফটি পূরণ করেন কোহলি। শাহিন আফ্রিদির করা ১৮তম ওভারে ৩ চারে ১৬ রান তুলে নেন কোহলি। ১২ বলে প্রয়োজন হয় ৩১ রানের। ১৯তম ওভারের বোলার হারিস রউফ।
প্রথম দুই বলে সিঙ্গেল আর তৃতীয় বল হয় ডট। শেষ দুই বলে ছক্কা হাঁকান কোহলি। শেষ ওভারে প্রয়োজন হয় ১৬ রান। নওয়াজের করা শেষ ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরেন ৩৭ বলে ৪০ রান করা হার্দিক। তৃতীয় বলে ছক্কা মারেন কোহলি। বলটি নো বল ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলটি হয় ওয়াইড। ৩ বলে দরকার ৫ রান। চতুর্থ বলে বোল্ড হয়েও ৩ রান নিয়ে নেন কোহলি (৫৩ বলে ৮২)। ২ বলে চাই ২ রান। পঞ্চম বলে স্টাম্পড হয়ে যান দিনেশ কার্তিক (১)। শেষ বলে প্রয়োজন ২ রানের। ওই বলটি নওয়াজ ওয়াইড দেওয়ায় স্কোর লেভেল হয়। ওই বলে ভারতকে জিতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।
আজ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রথম আঘাত হানে অর্শদীপ সিং। লেগ বিফোরের ফাঁদে পড়ে 'গোল্ডেন ডাক' মেরে ফিরেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিরতি ওভারে এসে এই তরুণ পেসার তুলে নেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৪)। বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন শান মাসুদ আর ইফতেখার। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫০ বলে ৭৬ রানের জুটি। ইফতেখার ৩২ বলে আর শান মাসুদ ৪০ বলে ফিফটি পূরণ করেন।
৫১ রানেই ইফতেখারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। এরপর শাদাব খান (৫), হায়দার আলী (২) আর মোহাম্মদ নওয়াজকে (৯) পরপর দুই ওভারে তুলে নিয়ে পাকিস্তানকে আবার বিপদে ফেলেন হার্দিক পান্ডিয়া। আসিফ আলী ৩ বলে ২ রান করে অর্শদীপের তৃতীয় শিকার হন। শেষদিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। এতেই পাকিস্তানের স্কোর দেড়শ ছাড়ায়। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। আর হার্দিক পান্ডিয়া নেন ৩০ রানে ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন ভুবেনশ্বর কুমার আর মোহাম্মদ শামি
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
