| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পরীক্ষা-নিরীক্ষার শেষ কোথায়- নান্নু নিজেও জানেন না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ০৯:৫৩:৫৪
পরীক্ষা-নিরীক্ষার শেষ কোথায়- নান্নু নিজেও জানেন না

কাছে লজ্জার হার বরণ করতে হয়েছে। আগামীকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নিশ্চিত নন, এ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষা হবে কি না।

শ্রীধরন শ্রীরামের অধীনে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে ওপেনিং জুটি নিয়ে। কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জুটির দেখা পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা হবে? জবাবে নান্নুর মুখে শোনা গেল দুই রকম কথা। প্রথমে তিনি বললেন, ‘এটা এই মুহূর্তে বলা কঠিন…সিদ্ধান্ত তো টিম ম্যানেজমেন্ট নেয়। আগামীকাল আমরা বলতে পারব। একটা ব্যাপার বলতে পারি, টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করার জন্য আরো চারটি প্র্যাকটিস সেশন আছে। সেই হিসেবে আমি মনে করি, এর আগেই দল প্রস্তুত হয়ে যাবে। আশা করি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকেই সেরাটা দিতে মাঠে নামবে।’প্রধান নির্বাচকের এসব আশাবাদী বক্তব্যের প্রতিফলন খেলোয়াড়দের পারফরম্যান্সে দেখা যায় না। এর পরই মিনহাজুল ভিন্ন এক প্রসঙ্গে বলে বসেন, পরীক্ষার আর কিছু বাকি নেই! নান্নুর ভাষায়, ‘পরীক্ষা যত করার, করা হয়েছে। এখন বিশ্বকাপের মঞ্চে চলে এসেছি। চারটি প্র্যাকটিস সেশন আছে। এখানে নিজেদের প্রস্তুত করে খেলতে হবে। এই প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পর নিজেদের বিশ্বকাপের জন্য পুরো তৈরি করে সেরাটা খেলবে। চেষ্টার তো কমতি রাখছি না। সবাই চেষ্টা করে যাচ্ছে ভালো করার জন্য।’

দলের এই বাজে পারফরম্যান্সের পেছনে একটা অজুহাত দেওয়ারও চেষ্টা করেন মিনহাজুল। এই দলটির প্রায় কেউই অস্ট্রেলিয়ায় খেলেনি, বিষয়টা সামনে এনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক দিন পর খেলা বাংলাদেশের…খেলোয়াড়দের জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা। আমাদের অনেক খেলোয়াড় এখানে কোনো ম্যাচই খেলেনি। সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করছি, আগামীকালের প্র্যাকটিস ম্যাচের পর, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সবাই নিজেদের শুধরে নিয়ে পুরো প্রস্তুত হতে পারবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...