| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৭ এ নামার কারণ জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৯ ১৭:১৫:২০
৭ এ নামার কারণ জানালেন সাকিব

সাকিবের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগেই জানানো হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হবে চার নম্বরে। আর নিয়মিত ওপেনার লিটন দাসকে খেলানো হচ্ছে তিন নম্বরে।

ফলে স্বাভাবিকভাবেই পাঁচ নম্বরের আগে সাকিবের নামার সম্ভাবনা কমে গিয়েছিল। কিন্তু কিউদের বিপক্ষে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও দেখা নেই সাকিব। এমনকি চতুর্থ উইকেট পতনের পরেও নামেননি তিনি। ১৪তম ওভারে পঞ্চম উইকেট পড়ার পর সাত নম্বরে গিয়ে নামেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে তৃতীয়বারের মতো সাত নম্বরে নামলেন তিনি। এর আগে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে দুই ম্যাচে এতো পরে ব্যাটিংয়ে নেমেছিলেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে প্রায় চার বছর পর সাত নম্বরে নামার কারণ জানিয়েছেন।

মূলত নিউজিল্যান্ডের দুই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি দুর্দান্ত বোলিং করছিলেন বিধায় উইকেটে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতেই মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি রাব্বিকে আগে পাঠিয়ে পরে নেমেছেন বাংলাদেশের অধিনায়ক।

অফস্পিনার ব্রেসওয়েল চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, হয়েছেন ম্যাচসেরা। লেগস্পিনার সোধি ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সোধির শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকান নুরুল হাসান সোহান। এর বাইরে প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন সোধি।

এ দুই স্পিনারের কথা মাথায় রেখেই ব্যাটিং অর্ডারে এতো নিচে নেমেছেন জানিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি আসলে আরও ওপরে ব্যাটিং করার কথা ছিল। তবে দুই স্পিনার বেশ ভালো বোলিং করছিল। তাই আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি।’

প্রতিপক্ষের স্পিনার কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মতে, আগেই ব্যবহৃত উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিছু বড় শট খেলার চেষ্টা ছিল। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে আর পথ খুঁজে পাইনি।’

টপঅর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে জানিয়ে সাকিব বলেন, ‘ওপরের সারির প্রথম চারজনের মধ্যে অন্তত দুজনকে ভালো খেলতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত থাকতে হবে। এটি নিয়েই আমাদের অনেক কথা হচ্ছে। আশা করি সামনে ভালো হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...