| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফর্মহীন মোস্তাফিজকেই সেরা বলছেন বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৮ ১৯:০৬:২৯
ফর্মহীন মোস্তাফিজকেই সেরা বলছেন বাশার

দুই অফস্পিনার মেহেদি হাসান মিরাজ (২ ওভারে ১/১২) আর মোসাদ্দেক হোসেন সৈকত (২ ওভারে ০/১৭) বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন এবং তাদের বিপক্ষে সেভাবে হাত খুলে খেলতে পারেনি পাকিস্তানিরা।

তা যে পারেনি, সেটা ছোট্ট এক পরিসংখ্যানে প্রমাণ হবে। দুই পেসার মোস্তাফিজ আর হাসান মাহমুদ ছাড়া তাসকিন (ওভার পিছু ৬.২৫), নাসুম আহমেদ (ওভার পিছু ৫.৫০), মেহেদি হাসান মিরাজ (ওভার পিছু ৬.০০) আর মোসাদ্দেক (ওভার প্রতি ৮.৫০) কেউই ওভার প্রতি সাড়ে ৮ রানের বেশি দেননি।

সেখানে মোস্তাফিজ না পেরেছেন ব্রেক থ্রু এনে দিতে, না রানের গতি কমিয়ে রাখতে। তার বলে ধারও ছিল না একদম। নির্বিষ বোলিং যাকে বলে। প্রিয় বোলারের এমন নির্জিব বোলিং দেখে হতাশ অতিবড় মোস্তাফিজ ভক্তও।

‘কাটার’ যেন হারিয়ে গেছে কোথাও।¯স্লোয়ার চোখে পড়ে না। ইয়র্কার নেই বললেই চলে। সুইং তো নেই’ই। সব মিলিয়ে সাদামাটা বোলিং। বাঁ-হাতি পেসারের কৌণিক ডেলিভারিই ভরসা। এটুকু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর স্ট্রাইকবোলার হিসেবে টিকে থাকা কঠিন।

মোস্তাফিজের বোলিং কার্যকরিতা নিয়ে নানা প্রশ্নও দেখা দিয়েছে। তিনি কি আসলে এখন আর অটোমেটিক চয়েজ? তাকে কি বিশ্রাম দিয়ে অন্য কাউকে ট্রাই করানো যায় না?

এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল অন্যতম নির্বাচক হাবিবুল বাশারকেও। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক অবশ্য এখনো আশা ছাড়েননি। মোস্তাফিজের কাছে তার প্রত্যাশা এখনো অনেক এবং বাশারের আশা মোস্তাফিজ ঠিকই নিজেকে ফিরে পাবে এবং জায়গামত পারফর্ম করবে।

বাশারের আশাবাদী বক্তব্য, ‘দেখুন মোস্তাফিজকে নিয়ে এর আগেও একই প্রশ্নে আমরা বলেছি যে, সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওর সেরা ছন্দে থাকার ওপর আমাদের দলের পারফরম্যান্সটা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে হয়তো ওর সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না। আমরা এখনো বিশ্বাস করি মোস্তাফিজই টি-টোয়েন্টি সংস্করণে আমাদের সেরা বোলার। তাই বিশ্বকাপে ওর পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ হবে।’

তবে বাশার স্বীকার করেছেন তারা চিন্তিত। ‘হ্যাঁ আমরা চিন্তিত। তবে আশায় আছি আমরা যখন বিশ্বকাপের মূল পর্বে যাব, তখন মোস্তাফিজ ওর সেরা পারফর্মটা ফিরে পাবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...