| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে ভাবে এখোনও বিশ্ব কাপে খেলতে পারে বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০১ ১০:৫৯:৩১
যে ভাবে এখোনও বিশ্ব কাপে খেলতে পারে বুমরাহ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে গত মঙ্গলবার অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। ফলে পরদিন তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। ওই দিন স্ক্যান করাতে বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে যান তিনি।

পিঠের চোটের কারণেই এর আগে এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরে দুটি ম্যাচ খেলেন তিনি। তবে ছিটকে যান দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে।

কলকাতার ডিজিটাল চ্যানেল এক্সট্রা টাইমকে শুক্রবার গাঙ্গুলি বলেন, এখনও তিনি বিশ্বকাপে বুমরাহকে পাওয়ার আশায় আছেন।

“বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে একটি চূড়ান্ত নেওয়া হবে।”

বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বুমরাহর পিঠের চোটের কথা জানানোর পর গাঙ্গুলির এই মন্তব্য এলো। ২৮ বছর বয়সী পেসারের চোট নিয়ে নতুন করে আর কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এক কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে জানান, স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন বুমরাহ। ফলে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের নিয়োগ করা স্বাধীন কনসালটেন্টরা বৃহস্পতিবারের স্ক্যানের রিপোর্টের ভিত্তিতে বোর্ডের চিকিৎসকদলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

খুব বেশি সময় নেই বুমরাহর হাতে। আগামী ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে ভারত দল। ১৩ অক্টোবর পর্যন্ত তারা থাকবে পার্থে। এরপর যাবে ব্রিজবেনে, যেখানে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিশ্বকাপ অভিযান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...