| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন দর্শকেরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৫ ১০:০৭:৫৩
বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন দর্শকেরা

যে কারণে বাংলাদেশের দর্শকেরা সরাসরি খেলা দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজিত ক্রিকেট ম্যাচগুলো সম্প্রচার করে স্টার গ্রুপের প্রতিষ্ঠান স্টার ডিজনি।

বাংলাদেশে স্টার ডিজনি অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে স্পোরডিয়াম। বাংলাদেশের জন্য বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব কিনে থাকে যেসব প্রতিষ্ঠান, এটি তার অন্যতম।

কিন্তু আর কয়েক সপ্তাহ পরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেটি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল দেখাতে পারবে কিনা, তা এখনো জানা জায় নি।

স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল বিবিসিকে বলেছেন, সম্প্রচার সত্ত্ব কেনার জন্য অর্থ পাঠানোর ছাড়পত্র এখনো না পাওয়ার কারণেই এই অনিশ্চয়তা।

তিনি বলেছেন, "বর্তমানে আমাদের এশিয়া কাপের অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেস হয়নি। সেটার জটিলতায়ই এখন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড-কাপের সম্প্রচারটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজুয়ালি এগুলা ১০০ পারসেন্ট প্রি-পেমেন্ট হয়ে থাকে।

"এখন এশিয়া কাপের পেমেন্ট করতে পারিনি দেখে, বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ হোস্ট করছে, যেটা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সিলেটে—চারটা দেশ খেলবে ওখানে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, সেটারও সম্প্রচার সত্ত্ব নিয়ে আমাদের কাছে কোন নির্দেশনা নাই, তিনি বলছেন।

''এখন আমরা স্টার স্পোর্টসের সাথেও আলোচনা করতে পারছি না যে আমাদের ওটা দেখানোর পারমিশন দেবে কিনা। কারণ আমরা অলরেডি একটা ডেডলকে চলে গেছি স্টার স্পোর্টসের সাথে, তাদেরকে আমাদের আগের ইভেন্টের টাকা পাঠাতে পারিনি বলে," বলছেন স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।

তাই খুব দ্রুত এই বিষয়ে সমাধানে পৌঁছাতে না পারলে বিশ্ব কাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন এদেশের কোটি ভক্ত সমর্থকেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...