| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘পারফর্ম করতে ব্যর্থ হলেই বিশ্বকাপ দলে জায়গা হবে ন ’ : সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০২ ১২:০৪:০১
‘পারফর্ম করতে ব্যর্থ হলেই বিশ্বকাপ দলে জায়গা হবে ন ’ : সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শেষ ৬ ওভারে ৬৩ রান ঠেকাতে পারেনি বাংলাদেশের বোলাররা। নাজিবউল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরানের জুটিতে ৪.৩ ওভারেই ৬৩ রান দিয়ে ম্যাচ হেরেছে বাজেভাবে। মোহাম্মদ সাইফউদ্দিন এক ওভারে ২২ রান দিয়ে ম্যাচ বের করে দেন।

একই দশা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। আগে ব্যাট করে ১৮৩ রানের পুঁজি দাঁড় করানোর পর বল হাতেও শুরুটা ভালো ছিল বাংলাদেশের। শেষ ৮ ওভারে লঙ্কানদের বাকি ছিল ৮৯ রান। সেখান থেকে এবাদত হোসেনের ২২ ও ১৭ রানের দুইটি ওভারে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে শ্রীলঙ্কার দিকে।

পরে আর জিততে পারেনি টাইগাররা। উল্টো চার বল আগেই ম্যাচ শেষ করে ফেলেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচেই হেরে আসর থেকে বিদায় নিলেও, এটিকে নিজের বোলারদের পরখ করে নেওয়ার বড় সুযোগ হিসেবেই দেখলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও সবার পারফরম্যান্স দেখে কারা চাপের মুখে দলের প্রয়োজনের সময় পারফর্ম করতে পারেন সেটি বুঝে নেবেন সাকিব। যারা ব্যর্থ হবেন তাদের দলে জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

শ্রীলঙ্কার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে আমাদের ম্যাচ আছে। এগুলো অনেক সাহায্য করবে। এটা আমাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার যে, পেসাররা চাপের সময় কেমন বোলিং করে।’

তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের পিচে, পেসারদের ১২ ওভার বোলিং করতে হবে। আমি বলছি না, ১২ ওভার করতেই হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩ পেসারের কাছ থেকে ১২ ওভার প্রত্যাশিত থাকবে। অন্তত ভালো ১০ ওভার প্রত্যাশা করবেন।’

‘অন্যান্য দেশগুলো হয়তো ১৪-১৫ ওভার পর্যন্ত প্রত্যাশা করে পেসারদের কাছ থেকে। সেখান থেকে আমরা ১০-১২ ওভার প্রত্যাশা করছি। আর এটা পেস বোলারদের ডেলিভার করতেই হবে। যারা ডেলিভার করতে পারবে, তারা থাকবে। যারা পারবে না, আসলে তারা থাকবে না। খুবই সহজ হিসাব এখানে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...