একটি বিষয় কোনভাবেই মানতে রাজি নন লঙ্কান স্পিন কোচ
পিয়াল উইজেতুঙ্গা সুজনের মতের সাথে একমত হতে পারেন না। শীর্ষস্থানীয় বোলার ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে কোনো দলই ক্রিকেট খেলতে পারে না বলে মনে করেন লঙ্কান স্পিন কোচ।
এশিয়া কাপ শুরুর আগে নাজিবুল্লাহ জাদরান বলেছিলেন, বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল। তবে উদ্বোধনী খেলায় আফগানিস্তানের কাছে উড়িয়ে দেয় লঙ্কানরা। এদিকে রশিদ খান-মোহাম্মদ নাবিদদের বিপক্ষে হেরে বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন শানাকা।
তবে লঙ্কান অধিনায়কের কথায় বিস্ময় প্রকাশ করেছেন দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ। শানাকার কথার পর মাঠের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ জানান মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই ব্যাপক স্পিনের পর একই আলোচনায় জড়িয়ে পড়েন সুজনও।
অবশ্য সুজন কথার খেলায়ও ভালোভাবেই জবাব দিয়েছেন লঙ্কানদের। বাংলাদেশের টিম ডিরেক্টরের এমন মন্তব্য শোনার পর লঙ্কান্দের সহকারী কোচের জবাব, দলে বিশ্বমানের বোলার নেই এটার সঙ্গে তিনি একমত নন।
পিয়াল বলেন, 'এমন মন্তব্য (লঙ্কান বোলিং লাইনআপ নিয়ে সুজনের করা মন্তব্য) সম্পর্কে আমি অবগত নই, শুধু পরিসংখ্যান দিয়ে আপনি বোলারের মান নির্ধারণ করতে পারবেন না। প্রত্যেক দলেই মানসম্পন্ন বোলার আছে, তা না হলে আপনি এখানে (আন্তর্জাতিক ক্রিকেট) আসতে পারবেন না। আমি জানি না কে এটা বলেছে, কিন্তু আমি এটা (লঙ্কান শিবিরে বিশ্বমানের বোলার নেই) বিশ্বাস করি না।'
শুধুই স্পিন কোচ নয়, সুজনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন মাহেল জয়াবর্ধনেও। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার সরাসরি কিছু না বললেও তার করা টুইটে সুজনের কথার যে জবাব দিয়েছেন তা খুব সহজেই অনুমান করা যায়। তিনি টুইটারে লিখেন, 'মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলার এবং ব্যাটারদের ক্লাস দেখানোর এবং মাঠে তারা কেমন খেলোয়াড় সেটা প্রমাণ করার সময় এসেছে।'
ম্যাচের আগে কথার লড়াইয়ে বেশ জমজমাট হলেও নিশ্চয়ই এসব ছাপিয়ে যাবে দুই দলের মাঠের লড়াই। কারণ সুপার ফোরে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কথার লড়াইয়ে ইতোমধ্যেই উত্তাপ ছড়ানো এই ম্যাচে নিয়ে নিশয়ই ক্রিকেট ভক্তদের মনেও বাড়তি আগ্রহ কাজ করছে। এখন অপেক্ষা শুধুই মাঠের লড়াই দেখার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
