| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কপাল মন্দ: অল আউটের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ২০:৫৯:৩০
কপাল মন্দ: অল আউটের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

গ্রিভসের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফেরেন সাব্বির। এদিকে একই ওভারের শেষ বলে ৪ রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারের তৃতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ মিঠুন। তবে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের এই অধিনায়ক। জাস্টিন গ্রিভসের বলে ডি সিলভাকে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন মিঠুন।

ইনিংসের শুরু থেকেই খানিকটা অস্বস্তিতে ছিলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছিলো বাঁহাতি এই ব্যাটারকে। যদিও পরবর্তীতে খানিকটা সামলে নেয়ার চেষ্টা করে দ্রুত রান তুলতে চেয়েছিলেন সৌম্য। তবে বাঁহাতি এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি ফিলিপ। ডানহাতি এই পেসারের বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। ২০ বলে ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন সৌম্য।

বাঁহাতি এই ব্যাটারের ফেরার পর দ্রুতই আউট হয়েছেন সাইফ হাসান। শেরমন লুইসের ইন সুইং ডেলিভারিতে উইকেটকিপার জশুয়া ডি সিলভার গ্লাভসে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। চার মারার পরের বলে আউট হওয়া সাইফ এদিন ফিরেছেন ৫ বলে ৬ রান করে।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। অ্যান্ডারসন ফিলিপের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল তাড়া করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন নাইম শেখ।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে টস হেরে ব্যাটিং করতে মোহাম্মদ মিঠুনের দল।

বাংলাদেশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকের আলী অনিক, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম শেখ, রাকিবুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার এবং শাহাদাত হোসেন দিপু।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’ দল- ৫৫/৮ (১৬.০ ওভার) (নাইম ০, সাইফ ৬, সৌম্য ১৫, মিঠুন ১২, সাব্বির ৩, জয় ৪)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...