চমক দিয়ে জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ঘোষণা করল ভারত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন দীপক চাহার। চোটের কারণে আইপিএলে খেলতে পারেননি। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেননি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দরও। প্রথমবার ওডিআই দলে ডাক পেলেন রাহুল ত্রিপাঠী।
এ সফরে ভারত খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজ শেষ হবে এশিয়া কাপের ঠিক আগে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। তার আগে এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করতে হবে ভারত ক্রিকেট বোর্ডকে।
দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৮ আগস্ট। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, আর শেষ ম্যাচটি হবে ২২ তারিখ। সিরিজের সবগুলো ম্যাচই গড়াবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
