| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সদ্য অধিনায়কত্ব পাওয়া সোহান অদ্ভুদ এক প্রতিশ্রুতি দিচ্ছেন টাইগারদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৪:১০:৫৭
সদ্য অধিনায়কত্ব পাওয়া সোহান অদ্ভুদ এক প্রতিশ্রুতি দিচ্ছেন টাইগারদের

শুক্রবার শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ে সিরিজের দায়িত্ব দেওয়া হয় সোহানকে। রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন ভূমিকায় মাঠে ব্যস্ত দিন কাটাচ্ছেন তিনি। বৃষ্টির মধ্যেও ব্যাটিং অনুশীলন চালিয়ে যান তিনি।

এরপরই অধিনায়ক হিসেবে প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। দায়িত্ব পাওয়ার পর দলের কাছ থেকে ইতিবাচক মানসিকতা দেখতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মূল যে জিনিসটা মনে হয়, ভয়ডরহীন ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব যাতে এটা করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে অনেক সময় প্রসেসটা ঠিক থাকে না। আমার কাছে মনে হয়, ভয়ডরহীন থাকলে ইতিবাচক ব্যাপার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।’

অধিনায়ক হিসেবে দলের কাছ থেকে শতভাগ চান সোহান। নিজেদের সেরাটা দিলেই যে সব সময় সফলতা আসবে সেটা মনে করেন না তিনি। তবে এ ক্ষেত্রে প্রক্রিয়াটা ঠিক রাখতে চান সোহান, ‘দেখেন সবাই সবার ক্ষেত্রে আলাদা। একজনের সঙ্গে আরেকজনের মেলানো কঠিন। আমি সবার কাছ থেকে এটাই চাইব, যেন যে যার জায়গা থেকে শতভাগ দিয়ে চেষ্টা করি। এমন না যে শতভাগ দিলেই সফল হব। এখানে প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি শতভাগ দিয়ে মন থেকে চেষ্টা করি, ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

নেতৃত্বের সঙ্গে এই সংস্করণে নিজের ব্যাটিংয়েরও চ্যালেঞ্জও থাকছে সোহানের। টি-টোয়েন্টিতে এখনো নিজেকে প্রমাণের অপেক্ষায় তিনি। নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমি যেটা বললাম, রানের চেয়ে ইম্প্যাক্ট জরুরি। এমন যে আজ ১৫-২০ রান করলাম।'

'পরের ম্যাচে রান না করলে কথা উঠবে। ১৫-২০ রান সংখ্যায় কম দেখা যায়, এর চেয়ে খেলার ওপর কতটা প্রভাব রাখতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমি যেখানে ব্যাট করি সেখানে ৫০ বা ১০০ করার সুযোগ কম থাকে। আমার কাছে মনে হয়, দলের চাহিদা অনুসারে যে প্রভাব ফেলা দরকার সেটা ফেলতে চাই' আরও যোগ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...