| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে হবে গেম চেঞ্জার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ১৬:১৭:৫৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে যে হবে গেম চেঞ্জার

অথচ সেই ক্রিকেট বিশ্বের কিং কোহলিই এখন রান খরায় ভুগছেন। কেউ কেউ তো ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে সৈয়দ কিরমানি মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে রাখা কোহলিকে। ভারতের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারের মতে, এই বিশ্বকাপে ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন কোহলি।

কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

কিরমানি বলেন, 'বিরাট কোহলির অনেক অভিজ্ঞতা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তার থাকা উচিত। কোহলি ফর্মে ফিরলে সে অপ্রতিরোধ্য হবে। সে গেম চেঞ্জার হতে পারে। কোহলির মতো অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড় বিশ্বকাপ দলে থাকার যোগ্য।'

ভারতের পাইপলাইন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। তাই দলে সুযোগ পেতে ক্রিকেটারদের কঠিন লড়াই করতে হয়। কোহলি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তা দলের জন্যও ইতিবাচক নয়। তবে কিরমানি মনে করেন, অভিজ্ঞতা আর অতীত পারফরম্যান্স বিবেচয়ানয় কোহলিকে দলে রাখা উচিত।

তিনি বলেন, 'ভারতীয় দলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দেখুন, কোহলি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে এতক্ষণে তাকে দল থেকে বাদ দেয়া হতো। তবে আমি মনে করি, একজন অভিজ্ঞ খেলোয়াড়কে এতটুকু সুবিধা দেয়া উচিত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...