| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কোহলির সমালোচনায় তীব্র প্রতিবাদ জানালেন রোহিত-বাটলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ১৮:৪৯:৩৩
কোহলির সমালোচনায় তীব্র প্রতিবাদ জানালেন রোহিত-বাটলার

দুজনের মতেই কোহলির সময়টা ভালো যাবে। ভারতের জার্সিতে তিনি ইতিমধ্যে যা করেছেন তা সমালোচনার যোগ্য নয়।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে আউট হন কোহলি। সমালোচকরা আরও জাগ্রত! ম্যাচ শেষে দুই দলেরই সংবাদ সম্মেলনে কোহলির বিষয়টি উঠে আসে। প্রশ্ন উঠতেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিরক্তি দেখাতে চেয়েছিলেন! কোহলি প্রসঙ্গ উঠতেই রোহিত বলে উঠেন, ‘এসব আলোচনার মানে কী, বুঝে উঠতেই পারছি না রে ভাই…।’

পরে নিজেকে সামলে রোহিত বলেন, ‘সে (কোহলি) এত এত ম্যাচ খেলেছে, এত বছর ধরে খেলছে, এত গ্রেট এক ব্যাটসম্যান সে, তাকে আলাদা করে নিশ্চয়তা দেওয়া কোনো দরকার নেই। সবশেষ সংবাদ সম্মেলনেও আমি এটি বলেছিলাম যে, ফর্ম ওঠা-নামা করেই, একজন ক্রিকেটারের ক্যারিয়ারে অংশই এসব। তার মতো একজন ব্যাটসম্যান, যে এত রান করেছে, এত বছর ধরে খেলছে, আমাদেরকে এত ম্যাচ জিতিয়েছে, তার ঘুরে দাঁড়াতে প্রয়োজন কেবল একটি-দুটি ভালো ইনিংস। এটিই আমার ভাবনা এবং আমি নিশ্চিত, যারা ক্রিকেট অনুসরণ করে, তাদের সবারই ভাবনা একই থাকবে।’

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের সংবাদ সম্মেলনেও উঠেছিল কোহলি প্রসঙ্গ। যেটার কারণই খুঁজে পাচ্ছেন না বাটলার। বলেছেন, ‘(সমালোচনা উঠায়) অবিশ্বাস্য রকমের বিস্মিত আমি। যেমনটি বলেছি, তার রেকর্ডই তো তার হয়ে কথা বলে। ভারতকে যত ম্যাচ সে জিতিয়েছে… তার পর তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে!’

তবে কোহলিকে সমর্থন দেওয়ার পাশাপাশি বাটলার এটাও বলেছেন, অতীমানব থেকে এখন অন্তত সাধারণ মানুষের পর্যায়ে নেমে এসেছেন কোহলি! বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের বাকি সবার জন্য এটা একটা ফুরফুরে ব্যাপার যে সে আসলে মানুষ এবং সেও কিছু ম্যাচে কম রানে আউট হতে পারে। তবে দেখুন, ওয়ানডেতে সে যদি সবচেয়ে সেরা নাও হয়, তবু সেরাদের একজন হয়েই আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...