ইংলান্ডের বিপক্ষে ২য় ওয়ানডের জন্য চমক দিয়ে একাদশ ঘোষণা করলো ভারত
টসের পর বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল যে বিরাট কোহলির গ্রোইন চোট রয়েছে। যে কারণে তাকে প্রথম একাদশে রাখা হয়নি। কিন্তু এর মধ্যেই রিপোর্ট আসছে যে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বিরাট।
প্রসঙ্গত, প্রায় ২বছর ধরে ফর্মে নেই ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আইপিএল ২০২২ এও বিরাটের ব্যাট থেকে রান দেখতে পাওয়া যায়নি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল এই তারকাকে। সম্প্রতি ওয়েস্টইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। সেখানেও বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বারবার বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রাক্তন ক্রিকেট তারকা এবং ক্রিকেট বিশেষজ্ঞরা বিরাটের সমালোচনা করছেন। সম্প্রতি সুনীল গাভাস্কার বিরাটকে নিয়ে মন্তব্য করেছিলেন যে আইপিএলে খেলার সময় তো বিরাট বিশ্রামের কথা বলেন না, তাহলে ভারতের হয়ে খেলার সময় কেন বারবার বিশ্রামের প্রয়োজন হয়।
এর মধ্যেই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিরাটের গ্রোইন চোট থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। এবং দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে তাকে দলে রাখতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথম ম্যাচের জয়ী দলে কার পরিবর্ত হিসেবে মাঠে নামবেন বিরাট এ ব্যাপারে এখনও কোনো খোলসা হয়নি।
তবে মনে করা হচ্ছে অফ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দিয়ে বিরাটকে দলে সুযোগ দেওয়া হতে পারে। নিজের ফর্ম নিয়ে সংঘর্ষ করার কারণে ইতিমধ্যেই বিরাটের টি-২০ কেরিয়ার নিয়ে বিপদের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় যদি আজ বিরাট দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেন, তাহলে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি ভারতীয় সমর্থকরাও বিরাটের ব্যাট থেকে বড় রানের আশা রাখবেন।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় দলের প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি, যুজবেন্দ্র চহেল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
