অধিনায়ক তামিম ও আজকের ম্যাচ নিয়ে কঠিন কথা বললেন মিরাজ
প্রথম ম্যাচ জয়ের নায়কদের একজন মিরাজ গায়ানায় মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, একটি জয় দলকে বেশ চাঙা করে তুলেছে।
“এখন আমরা খুব ভালো আছি। সবাই খুশি আছে, আমরা অবশেষে জিতেছি। একটা সমস্যা ছিল যে এখানে আমরা ওরকমভাবে অনুশীলন করতে পারিনি (বৃষ্টির কারণে)। কিন্তু তার পরও মাঠে নেমে ক্রিকেটার সবাই ভালো ক্রিকেট খেলেছে, এটা দলের জন্য সহায়ক হয়েছে।”
ওয়ানডেতে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ টানা ৯ ম্যাচে জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও তাই ফেবারিট হিসেবেই নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে সিরিজের ফয়সালা করতে চায় দল। তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। মিরাজ বললেন, তারা তাই সতর্ক থেকেই মাঠে নামবেন নতুন উদ্যমে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই দারুণ পারফর্ম করা মিরাজ বললেন, দল উন্নতি করতে চায় আরও। ফাইল ছবি। “আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারব যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।”
“আমাদের আরও বেশি ফোকাসড থাকতে হবে, কারণ ওরা চাইবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। আমাদেরও সেভাবে সতর্ক থাকতে হবে। এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে, অধিনায়ক বলেছেন কীভাবে আরও ভালো খেলতে পারি। সবাই যার যার জায়গা থেকে ভালো করলে অবশ্যই জিততে পারব।”
প্রথম ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিরেন বোলাররা। তরুণ পেসার শরিফুল ইসলাম নেন চার উইকেট, গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে মিরাজ পুরস্কার পান ম্যাচ সেরার। অন্য বোলাররাও ছিলেন ঠিকঠাক।
তবে সেদিন শেষ জুটিতে ৩৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই জুটির সময় ফিল্ডিংয়ে ক্যাচ পড়ে টপাটপ। রান তাড়ায় বাংলাদেশ কখনও হারার মতো অবস্থায় না থাকলেও নিখুঁত পারফরম্যান্স হয়নি। টপ অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি কেউ।
উন্নতির জায়গা তাই আছে বেশ। মিরাজ জানালেন, উন্নতির তাড়না দলের ভেতরও আছে প্রবল।
“আমরা সবসময়ই টিম মিটিংয়ে আলোচনা করি। ম্যাচ জিতলেও যে জায়গাগুলোয় উন্নতি করার আছে, আমরা চেষ্টা করি সেখানে উন্নতি করার। ওভাবেই আলোচনা করেছি, টিম ম্যানেজমেন্ট বলেছে, আমরা ক্রিকেটাররাও নিজেরা কথা বলেছি। আমরা আত্মবিশ্বাসী। পরের ম্যাচ যদি জিততে পারি অবশ্যই আমরা সিরিজটি জিততে পারব।” ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে হেরে গেলেও প্রিয় সংস্করণে চেনা রূপেই শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জিতে তামিম ইকবালের দল এগিয়ে আছে সিরিজে। গায়নায় সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার। খেলা শুরু যথারীতি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ২-০তে হেরে বেশ নাজুক অবস্থায় ছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিলেছে স্বস্তির জয়। সেই জয়টি এসেছে বেশ দাপটেই। প্রথম ম্যাচ জয়ের নায়কদের একজন মিরাজ গায়ানায় মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, একটি জয় দলকে বেশ চাঙা করে তুলেছে।
“এখন আমরা খুব ভালো আছি। সবাই খুশি আছে, আমরা অবশেষে জিতেছি। একটা সমস্যা ছিল যে এখানে আমরা ওরকমভাবে অনুশীলন করতে পারিনি (বৃষ্টির কারণে)। কিন্তু তার পরও মাঠে নেমে ক্রিকেটার সবাই ভালো ক্রিকেট খেলেছে, এটা দলের জন্য সহায়ক হয়েছে।”
ওয়ানডেতে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ টানা ৯ ম্যাচে জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও তাই ফেবারিট হিসেবেই নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে সিরিজের ফয়সালা করতে চায় দল। তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। মিরাজ বললেন, তারা তাই সতর্ক থেকেই মাঠে নামবেন নতুন উদ্যমে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই দারুণ পারফর্ম করা মিরাজ বললেন, দল উন্নতি করতে চায় আরও। ফাইল ছবি। “আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারব যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।”
“আমাদের আরও বেশি ফোকাসড থাকতে হবে, কারণ ওরা চাইবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে। আমাদেরও সেভাবে সতর্ক থাকতে হবে। এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে, অধিনায়ক বলেছেন কীভাবে আরও ভালো খেলতে পারি। সবাই যার যার জায়গা থেকে ভালো করলে অবশ্যই জিততে পারব।”
প্রথম ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিরেন বোলাররা। তরুণ পেসার শরিফুল ইসলাম নেন চার উইকেট, গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে মিরাজ পুরস্কার পান ম্যাচ সেরার। অন্য বোলাররাও ছিলেন ঠিকঠাক।
তবে সেদিন শেষ জুটিতে ৩৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই জুটির সময় ফিল্ডিংয়ে ক্যাচ পড়ে টপাটপ। রান তাড়ায় বাংলাদেশ কখনও হারার মতো অবস্থায় না থাকলেও নিখুঁত পারফরম্যান্স হয়নি। টপ অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি কেউ।
উন্নতির জায়গা তাই আছে বেশ। মিরাজ জানালেন, উন্নতির তাড়না দলের ভেতরও আছে প্রবল।
“আমরা সবসময়ই টিম মিটিংয়ে আলোচনা করি। ম্যাচ জিতলেও যে জায়গাগুলোয় উন্নতি করার আছে, আমরা চেষ্টা করি সেখানে উন্নতি করার। ওভাবেই আলোচনা করেছি, টিম ম্যানেজমেন্ট বলেছে, আমরা ক্রিকেটাররাও নিজেরা কথা বলেছি। আমরা আত্মবিশ্বাসী। পরের ম্যাচ যদি জিততে পারি অবশ্যই আমরা সিরিজটি জিততে পারব।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- খুলছে পে-স্কেল জট: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি চাকরিজীবীদের ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- আজ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
- বাজেটে থাকছে পে-স্কেলের বরাদ্দ
- আজকের সোনার বাজারদর: ৯ এপ্রিল ২০২৬
- এবার অকটেন নিয়ে বড় সুখবর
- চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ
- ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল মন্ত্রণালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- ১৪ থেকে ১৮ এপ্রিল টানা ৫ দিনের ছুটির সুযোগ
- আজকের সকল টাকার রেট: ১০ এপ্রিল ২০২৬
- শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের সোনার বাজারদর: ১০ এপ্রিল ২০২৬
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরি কত?